বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে রামগড়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ করতে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করণে রিটার্নিং অফিসারের সাথে রামগড় উপজেলার জনপ্রতিনিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৪ ডিসেম্বর বেলা বারোটায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান। মতবিনিময় সভায় জনপ্রতিনিধিদের আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর ও রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি। মতবিনিময় সভায় রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকার ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগে সহায়তায় প্রয়োজনে নির্বাচনের দুইদিন আগে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সেনা টহলের অনুরোধ জানিয়ে মতামত প্রকাশ করেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, ১ নং সদর ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, দুই নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাংবাদিক নিজামউদ্দিন লাভলু ও মো. নিজাম উদ্দিন, কাউন্সিলর মো.আহসানউল্লাহ , কাউন্সিলর আব্দুল হক, ইউপি মেম্বার আব্দুল আলিম দুলাল। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.শহীদুজ্জামান বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।

তিনি বলেন যে কোন মূল্যে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মুক্তা ধর কোন প্রকার গুজবে কান না দিয়ে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ, ভোট নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, ভোটার, প্রার্থী সকলকে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাশ,বিভিন্ন ওয়ার্ডের হেডম্যান, কারবারি,ইউপি মেম্বার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শ্যামল

এই বিভাগের সব খবর

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

সর্বশেষ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...