বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পাহাড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : রামগড়ে কুজেন্দ্রলাল ত্রিপুরা এম পি

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি ২৯৮ নং আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি নৌকা মার্কার সমথর্নে রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় বলেছেন পাহাড়ের উন্নয়নে, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কার কোন বিকল্প নেই, সবাই নৌকায় ভোট দিন।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। পার্বত্য অঞ্চলের জনগণের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তিনি বলেন গত পনের বছরে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে শেখ হাসিনা সরকার পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আবারো নৌকায় ভোট দেওয়া আহ্বান জানান। তিনি বলেন এই সরকারের আমলে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলের মত বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার, থলিবাড়ি ,১নং রামগড় সদর ইউনিয়নের লাচারি পাড়া, লামকু পাড়া, ও রামগড় বাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেন বলেই এদেশের আপামর জনগন শেখ হাসিনাকে ভালো বাসেন। গণসংযোগে এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানান। গণসংযোগ, উঠানবৈঠক ও পথসভায় কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির সফর সঙ্গী ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম,জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, আওয়ামী লীগ নেতা উত্তম সরকার প্রমুখ।

এ সময় রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, সহসভাপতি শাহআলম মজুমদার, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই নং পাতা ছাড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,সাবেক ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা,আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

সর্বশেষ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...