বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘বিএনপি-জামাআত জোট বেঁধেছে দেশকে ধ্বংস করার জন্য’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি-জামাআত জোট বেঁধেছে দেশকে ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ বীর বাঙালীকে নিয়ে জোট বেঁধেছে সুরক্ষার জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের জাতীস্বত্বার সুরক্ষা হবে এবং ৭১’র পরাজিত অপশক্তির চির সমাধি হবে। তাই শেখ হাসিনার নৌকে প্রতীকে ভোট দিয়ে জাতির উজ্জ্বল উদ্ধারে শরীক হোন।

শনিবার (২৩ ডিসেম্বর) ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, কোন একটি অশুভ শক্তি নির্বাচন বানচাল করার জন্য জ্বালাও পোড়াও ও অগ্নি সন্ত্রাস শুরু করে দিয়েছে। এই অপশক্তিটিকে জনবিচ্ছিন্ন করার জন্য এলাকায়, পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের হারাবার কিছু নেই। আছে জয় করার মত সমস্ত পৃথিবী। আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয় বিশ্বের মুক্তিকামী জনতার নেত্রী এবং মানবতা সুরক্ষার জননী। তাই নৌকাকে ভোট দিয়ে জাতীয় অস্থিত্ব রক্ষার শপথ নিন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বিএনপি-জামাআত নির্বাচনী মাঠে নেই। তারা আছে চোরাগুপ্তা হামলা করে জনজীবনকে বিপর্যস্থ করার জন্য। তাদের ঠিকানা পাকিস্তান। ওই দেশেই হবে তাদের কবরস্থান।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব হাজী শফিক আদনান, ২২ মহল্লার মাকসুদ আহমেদ সর্দার, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত কউন্সিলর লুৎফুন্নেছা দোভাস বেবি, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সালা উদ্দিন, পরাণ আহমেদ, আওয়ামী লীগ নেতা আবুল মনছুর খোকন, ইসহাব উদ্দিন পারভেজ প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

সর্বশেষ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...