বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ক্ষতি ২৪ লাখ টাকার

লামায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক ব্যক্তির সৃজিত বাগানের ৩০০০ গাছ কেটে নিয়ে গেল প্রতিপক্ষ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক ব্যক্তির সৃজিত বাগানের ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাইতং ইউনিয়নের রাঙ্গারঝিরি পাড়ায় ঘটনাটি ঘটে। রাঙ্গারঝিরি পাড়ার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে সুজা আকবর (৪৫), মৃত মৌঃ সৈয়দ আহমদের ছেলে শেখ আহমদ (৬৫), শেখ আহমদ এর ছেলে মো. নুরুল আলম (৪০) ও মো. সেলিম (৩৫) সহ অজ্ঞাত ১০-১২ জন এসব গাছ কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত শামশুদ্দীন। গাছ কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে যে কোন মুহুর্তে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগে জানা যায়, ৩০৬ ফাইতং মৌজার আর/১৮নং হোল্ডিং মূলে শামশুদ্দীনের বাবা মোহাং ইব্রাহীম এর নামে দুই চৌহদ্দিতে ৫ একর তৃতীয় শ্রেণীর জায়গা রয়েছে। ১৯৮০-৮১ সালের ১৪৩নং মোকাদ্দমা মূলে বন্দোবস্তি পাওয়ার পর থেকে জায়গায় বিভিন্ন প্রজাতির বনজ ফলজ গাছের বাগান সৃজন ও বসতঘর করে পরিবার পরিজন নিয়ে ভোগ করে আসছিলেন। অসুস্থতা জনিত কারণে মালিক মোহাং ইব্রাহীম ১৯৯৭ সালে মারা যান। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। ২০২১ সালের ১৪ জানুয়ারী ঐ ওয়ারিশগন তাদের মেঝ ভাই শামশুদ্দীনকে জায়গা দেখাশুনার জন্য সাধারণ আম-মোক্তার নামা প্রদান করেন। কয়েক বছর পূর্বে ২নং চৌহদ্দি যাহার উত্তরে-পাহাড়, দক্ষিণে-ফাইতং রোড, পূর্বে-পাহাড় ও পশ্চিমে-মৌ. সৈয়দ আহমদের চজার এক চল্লিশ শতক জায়গা প্রচার আছে। মোহাং ইব্রাহীমের সীমানার পাশে থাকা মোহাং ইব্রাহীমের জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে পাশের মৃত মৌঃ সৈয়দ আহমদের ছেলে শেখ আহমদ সহ অন্যদের। তারা এ জায়গা খরিদ সূত্রে তাদের দাবী করে দখল নিতে শুরু করে মামলা হামলা। বিভিন্ন সময় বান্দরবান যুগ্ন জেলা জজ ও সহকারি জজ আদালতের উভয় পক্ষের ৪টি মামলা চলমান রয়েছে যথাক্রমে একটি (মিস্ ভায়োলেশসন) ৩/২০২২) অপর ৩টি মামলা (০৯(ডি)/০৮)= ৬০/২০২১ মামলা নং-১৫/২০২১ মামলা নং-৮৩/২০২০ এ আদালতের নিষেধাজ্ঞা আদেশ জারি আছে। প্রতিপক্ষ শেখ আহমদ আদালতের তিনটি মামলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ত্রাসী কায়দায় পেশীশক্তি দেখিয়ে গত ২ ডিসেম্বর সকাল ৯টার দিকে বিরোধীয় জায়গায় ঢুকে অবৈধভাবে গাছ কাটা শুরু করেন।

প্রতিপক্ষ সুজা আকবর এর নেতৃত্বে ১৯ ডিসেম্বর পর্যন্ত ওই গাছ বাগান থেকে ১১-১২ বছর বয়সী প্রায় ৩ হাজার বেলজিয়াম ও একাশিয়া গাছ কেটে ট্রাক যোগে নিয়ে যায়। এতে প্রায় ২৪ লক্ষ টাকার ক্ষতি হয়। পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শামশুদ্দীন বাদী হয়ে লামা উপজেলার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারী অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আদালত অভিযোগটি অধিকতর তদন্তের জন্য লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেন। সহকারী সার্কেল সরেজমিন তদন্তে গেলে মৃত মোহাং ইব্রাহীমের বাগান থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সত্যতা পান।
ক্ষতিগ্রস্ত শামশুদ্দীন জানান, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার সরেজমিন তদন্তে গিয়ে কেটে ফেলা কিছু গাছের স্তুপ ও গাছ কাটার সরঞ্জাদি স্থানীয় পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ও ফাইতং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার নাজমুল ইসলাম মানিক এর কাছে জিম্মায় রাখেন। কিন্তু জিম্মায় থাকা গাছও রাতে জোর পূর্বক নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। তবে ওয়ার্ড মেম্বার নাজমুল ইসলাম মানিক বলেন, আমার নিউজ কোন গাছ জিম্মায় রাখা হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত সুজা আকবর বলেন, আর ১৮নং হোল্ডিং এর উপর সৃজিত বাগানের মালিক থেকে আমি গাছ কিনে গত এক সপ্তাহ আগে গাছ কেটে নিয়ে গেছি। তবে যার কাছ থেকে বাগান ক্রয় করেছেন, তার নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন সুজা আকবর। তবে অভিযোগ অস্বীকার করে শেখ আহমদ গং জানায়, আমরা কারো বাগানের গাছ কাটিটি। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এদিকে ৩০৬ ফাইতং মৌজা হেডম্যান উ¤্রামং মার্মা সহ স্থানীয়রা জানান. আর ১৮নং হোল্ডিং এর জায়গাটি মৃত হাফেজ আব্দুল বারীর ছেলে মোহাং ইব্রাহীমের। মৃত মৌঃ সৈয়দ আহমদ ছেলে শেখ আহমদ সহ অন্যরা শুধু শুধু ঝামেলা করছেন।
লামা সার্কেলের সহকারী পুলিশ সুুপার মো. নুরুল আনোয়ার বলেন, বাদী শামশুদ্দীনের অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের নির্দেশ পাওয়ার পর সরেজমিন বিরোধীয় জায়গা পরিদর্শনে গিয়ে গাছ কাটার ঘটনার সত্যতা পাওয়া গেছে। জৈনক মৌ. সৈয়দ আহমদ এর ছেলে শেখ আহমদের কাছ থেকে সুজা আকবর গাছ বাগান টি ক্রয় করে গাছ কেটে নিয়ে যায় বলে জানা গেছে। অধিকতর তদন্তের জন্য দুই পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...