বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শামীম ওসমান এর গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতি

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সাংসদ ও আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী,জনপ্রিয় আওয়ামীলীগ নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এর গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ লক্ষনীয়ভাবে দৃষ্টি কাড়ে।গত বুধবার ও আজ ২২ ডিসেম্বর শুক্রবার এই প্রতিবেদক তাঁর গণসংযোগে উপস্থিত থেকে শামীম ওসমানের প্রতি তাঁর নির্বাচনী এলাকার সকল শ্রেণির মানুষের বিপুল সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেছেন।

শুধু এই প্রতিবেদক নন,সঙ্গে থাকা বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণও এমন অভূতপূর্ব দৃশ্য দেখে অবাক হয়েছেন।মানুষ যেমন তাঁর নিকট ছুটে আসছেন,শামীম ওসমানও তেমনই গভীর মমতা ও আন্তরিকতায় কুশল জানছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসন।গত বুধবার তিনি ফতুল্লায় ঘুরে বেড়িয়েছেন,বেশকিছু নির্বাচনী সভায় বক্তব্য রেখেছেন। আজ শুক্রবার শামীম ওসমান গিয়েছিলেন সিদ্ধিরগঞ্জ এলাকায়।সঙ্গী হিসেবে কয়েকজন নিয়ে শুরু করা তাঁর আজকের গণসংযোগ মূহুর্তেই বিশাল মিছিলের রুপ নেয়।পুরো সিদ্ধিরগঞ্জে একটা উৎসবের আবহ সৃষ্টি হয়। স্বেচ্ছায় নারীরা এসে তাঁকে দোয়া করে যাচ্ছেন, মুরব্বিরা এসে কুশল বিনিময় করে গণসংযোগের অংশ হয়ে যাচ্ছেন,আর তারুন্যের সেকি উদ্দীপনা তাঁকে ঘিরে!সত্যি এ এক অনন্য দৃশ্য। আজকের গণসংযোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অনেকের প্রশ্নের জবাব দেন,একই সাথে নিজের লক্ষ্য ও দেশের সার্বিক অবস্থার কথা উল্লেখ করে সকলকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান।

শামীম ওসমান বলেন,আমি প্রতিদিন তওবার নামাজ পড়ে ঘুমাই।কারণ আমি প্রতিদিনই আমার শেষ দিন মনে করি।আমি হয়তো আর ইলেকশন করবো না।সেই সম্ভাবনা খুব কম।আমি এর আগে একটা কাজ করতে চাই।মাদক ও ইভটিজিং বন্ধ করতে চাই।যে মাদক বেঁচে সে হচ্ছে ইবলিশ।আর যে বাড়িতে একটি ছেলে মাদক খায় সে বাড়ি দোযখ হয়ে যায়।উদাহরন দিতে গিয়ে তিনি ঐশীর কথা উল্লেখ করে বলেন,এক পুলিশ অফিসারের মেয়ে মাদকের জন্য বাবা-মাকে জবাই করে ফেলল।এমন অনেকে এখানেও আছে।আমার পাশে এসে দাঁড়িয়ে হয়তো ছবিও তোলে অনেকে। শামীম ওসমান আরও বলেন,আমি গতবারও ভোট চাইনি,এবারো চাইবো না।আমি মনে করি আপনার জ্ঞান আমার চেয়ে বেশি।কোনটা ভালো,কোনটা খারাপ আপনি জানেন।আমার কাজ আমি করে যাবো,কবুল করবেন আল্লাহ।পৃথিবীর সব মানুষ আমার পক্ষে থাকলেও আল্লাহ বিপক্ষে থাকলে আমি কিছুই করতে পারবো না।আমার বাবা ও দাদা সবাই এমপি ছিলেন। অনেকে রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয়।আমরা রাজনীতিকে ইবাদত হিসেবে নিয়েছি।আমরা মানুষের জন্য কাজ করি।মানুষের জন্য কাজ করলে আল্লাহ যদি খুশি হন আপনারাও খুশি হবেন।আমরা বারো থেকে পনেরো হাজার কোটি টাকার কাজ করেছি এই এলাকায়।আমি কিছু করিনি।আল্লাহর হুকুমে শেখ হাসিনার ওসিলায় আমরা এগুলো করতে পেরেছি। নির্বাচন কেমন উপভোগ করছেন জানতে চাইলে তিনি বলেন,আমি আনন্দঘন পরিবেশে নির্বাচনী প্রচারণা করছি,আপনারা (সাংবাদিক) দেখেছেন সবই।নিজের নির্বাচনী এলাকাকে আওয়ামীলীগের দূর্গ বোঝাতে এই নেতা বলেন,আমি তো মনেকরি আমার এই ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী।

এই বিভাগের সব খবর

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

সর্বশেষ

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...