বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

৮নং শুলকবহর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদের গণসংযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, এবারের নির্বাচনে মার্কা নয়, প্রার্থী সম্পর্কে ভালো ভাবে বুঝে, জেনে শুনে রায় দিন। কিছু প্রার্থী মার্কার দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। মুক্তিযুদ্ধের চেতনার মার্কা পেয়েও কিছু প্রার্থী আতঙ্কে আছে। এরচেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এবার মানুষ মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে সিদ্ধান্ত নিতে হবে। উপরোক্ত কথাগুলো ৮নং শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চলাকালে কয়েকটি পথসভায় তিনি ভোটারদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।

চশমা হিলস্থ হযরত শেখ ফরিদ (র)মসজিদে পবিত্র জোহরের নামাজ আদায় করার পরে চট্টগ্রামে অবিসংবাদিত নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত শেষে তিনি গণসংযোগ শুরু করেন।

এসময় তিনি চশমা হিল,মেয়র গলি, ষোলশহর রেলওয়ে স্টেশন কলোনী, কসমপলিটন আবাসিক এলাকা, হিলভিউ আবাসিক এলাকা, রহমান নগর, রুবি গেইট, তুলাতলি এলাকায় গণসংযোগ করে সাধারণ ভোটারদের কাছে কেটলি মার্কায় ভোট চান।

এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন চশমাহিল জামে মসজিদের সাবেক ইমাম আলহাজ্ব আব্দুর রহমান আলক্বারী মাদরাজিল্লুহিলালি,বর্তমান হাফেজ মওলানা আবদুল হামিদ ম্ক্তুাদারী, প্রবীণ সাংবাদিক জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, আলহাজ্ব মওলানা হাফেজ রায়হানুল ইসলাম আলকাদেরী, শফিউল ইসলাম, মোহাম্মদ মোর্শেদ, নুরুল হক, হারুন সর্দার প্রমুখ নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...