রবিবার, ১৪ জুন ২০২৬

পরিকল্পিত উন্নয়নের জন্য কেটলি মার্কায় রায় দিন : গণসংযোগকালে আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, জনগণের সেবক হিসেবে সংসদে যেতে চাই। আমি চাই আমার নির্বাচনী এলাকার সকল মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে সক্ষম হোক। দশ বছর আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। ৪১টি ওয়ার্ড নিয়ে বিশাল এই মহানগরের সবখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। কোথাও কোনো অনিয়ম হতে দিইনি। আমার আত্মীয়–পরিজন কখনো সিডিএ’র উন্নয়ন কাজে কিংবা এলাকার কোনো বিষয়ে কখনোই অনৈতিক প্রভাব দেখায়নি। বরং আমরা আমাদের পারিবারিক ব্যাবসার মুনাফা থেকে নির্দিষ্ট অংশ দিয়ে মা–বাবার নামে মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন গঠন করে দাতব্য সেবা প্রদান করেছি। দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছি। উন্নয়ন ও জনকল্যাণকে ব্রত করে আমার রাজনৈতিক পথচলা। আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করে প্রতিটি এলাকাকে পরিকল্পিত উন্নয়নে সাজানো সুযোগ করে গিতে আমি কেটলি মার্কায় আপনাদের ভোট প্রার্থনা করছি।

তিনি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বেপারী পাড়া, হিন্দু পাড়া, হাজীরপুল, শমসের পাড়া, চন্দ্রিমা আবাসিক, খাজা রোড, ফরিদের পাড়া, বহদ্দারহাট, চুনারঘাট, সানোয়ারা আবাসিক ও মৌলভী পুকুর পাড় এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। তিনি গতকাল রাতে বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন। মোহরা ওয়ার্ডের কাউন্সিলর কাজী নুরুল আমীন মামুন, আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার মির্জা, মো. এসকান্দর, রামধান, নুরুল আবছার খান এ সময় তার সাথে উপস্থিত ছিলেন।

এ সময় আবদুচ ছালাম বলেন, বিগত বছরগুলোতে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ সুখী জীবন–যাপন করছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সহযোগী হিসেবে আমাকেও নারী–পুরুষ সবাই ঐক্যবদ্ধ থেকে কেটলি মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...