শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইউক্রেনের খেরসনে রুশ হামলায় আহত ৯,জেলনস্কির কাছে অতিরিক্ত সৈন্য চায় সেনাবাহিনী

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনের কর্মকর্তা বলছেন,২০ ডিসেম্বর বুধবার রুশ বিমান হামলায় দক্ষিণাঞ্চলের শহর খেরসনে ৪ শিশুসহ ৯ জন আহত হয়েছে।অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রেসিডেন্ট জেলনস্কির নিকট বাহিনীতে কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ লাখ মানুষকে সৈন্য হিসেবে অন্তর্ভুক্ত করতে চেয়েছে। বুধবার রুশ বাহিনী খেরসনে ব্যাপক হামলা চালায়।এতে করে খেরসনের বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে ও কমপক্ষে নয়জন আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে,রুশ বাহিনী ইউক্রেনের কিয়েভ, ওডেসা,খেরসন ও আরও ৬টি অঞ্চলে হামলার উদ্দেশ্যে ১৯টি সশস্ত্র ড্রোন পাঠায়।ইউক্রেনীয় বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টির মধ্যে ১৮টি ড্রোন ভূপাতিত করেছে বলে তারা জানিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো জানান,কিয়েভে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।সামরিক বাহিনী আরও বলছে,রাশিয়া পূর্ব ইউক্রেনের খারকিভে ২টি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার বলেছেন,তার দেশের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বাড়তি সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ ইউক্রেনীয়দের সেনাবাহিনীতে যুক্ত করার অনুরোধ জানিয়েছে।বছর শেষের এক সংবাদ সম্মেলনে জেলেন্সকি জানান, এই অনুরোধের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সরকারের শীর্ষ সামরিক কর্মকর্তারা এটা নিয়ে আলোচনা করবেন।

তিনি বলেন,আমি বলেছি,এই উদ্যোগকে সমর্থন জানাতে আমার আরও যুক্তি প্রয়োজন।কারণ,প্রথমতঃ এর সঙ্গে মানুষের জীবন জড়িত।দ্বিতীয়তঃ এখানে ন্যায়বিচারের প্রসঙ্গটিও রয়েছে।এর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ও আর্থিক বিষয়গুলোও জড়িত। আরেক খবরে রয়টার্স জানায়,মষ্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জুন থেকে শুরু হওয়া ইউক্রেনীয় পালটা হামলা ঠেকিয়ে দেওয়ার জন্য তার দেশের সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি মঙ্গলবার সামরিক নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে বলেন,আমাদের সেনারা এখন চালকের আসনে। আমাদের যা প্রয়োজন, আমরা যা করতে চাই, তা আমরা করছি।সুরক্ষিত রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় পাল্টাহামলা বস্তুত মুখ থুবড়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।পুতিন বলেন,তারা(ইউক্রেন) শুধু দেশের পূর্ব প্রান্তে সামান্য ভূখণ্ডের দখল ফিরে পেতে সক্ষম হয়েছে। সূত্র:- রয়টার্স,আল-জাজিরা ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...