রবিবার, ১৪ জুন ২০২৬

মুখরোচক প্রতিশ্রুতিতে নয়, আমি কাজে বিশ্বাসী : গণসংযোগে আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–৮ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ মঙ্গলবার সকালে বার আউলিয়া মাজার জিয়ারত করে শুরু করেন। এরপর তিনি মোহরা, সিএন্ডবি, চররাঙ্গামাটিয়া, কাজীর হাট, ইস্পাহানী, মৌলভী বাজার, খেজুরতল এলাকায় গণসংযোগ করেন। বিকালে ফালন সওদাগরের দোকান ও বাহার সিগনাল বড়ুয়া পাড়ায় গণসংযোগ শেষে চৌধুরী পাড়ায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্যকালে আবদুচ ছালাম বলেন, নগর ও গ্রামে সুষম উন্নয়নের মাধ্যমে আমার নির্বাচনী এলাকাকে আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এ এলাকায় যেমন রয়েছে সকল সমপ্রদায়ের তীর্থস্থান, তেমনি রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিচিহ্ন। আমি গ্রাম–শহরের সকল সমপ্রদায়ের মানুষের মধ্যে মেলবন্ধন রচনা করতে চাই। সকল শ্রেণী ও পেশার মানুষের সুখ–দুঃখের কথা মহান জাতীয় সংসদে উত্থাপন করে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চাই এবং মানবিক সমাজ গড়ে তুলতে চাই। এজন্য আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

তিনি বলেন, আমি মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই। প্রতিশ্রুতি একটি নির্বাচনী কৌশল। আমি সেই কৌশল অবলম্বন করতে চাই না। আমি কাজের মধ্যেই প্রমাণ করে দিতে চাই। বিগত দিনে উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে যেভাবে সাজিয়েছি সেভাবে আমি আমার আসন বোয়লাখালী–চান্দগাঁও–পাঁচলাইশকে সাজাতে চাই।

এরপর রাতে প্রধান নির্বাচনী কার্যালয়ে কেটলি প্রতীকের সমর্থনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সহসভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। মোহাম্মদ ইব্রাহিম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাউন্সিলর হাজি শফিকুল আলম, কাউন্সিলর কাজী নুরুল আমীন মামুন, নুরুল হুদা লালু, এস এম আনোয়ার মিজা, নাজিম উদ্দিন চৌধুরী, আবু তাহের, অলিদ চৌধুরী, দেবাশীষ আচার্য্য, মোস্তফিজুর রহমান লিটন প্রমুখ।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...