চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী ফরিদ মাহমুদ বলেছেন, সুবিধাবাদী, সমাজবিরাধীদের চিনে নিন, ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দিন।
তিনি আজ লাল খান বাজার ওয়ার্ডের ওয়াসার মোড, উত্তর পাড়া, হাইলেভেল রোড, চানমারি রোড, পোড়া কলোনী, বাঘঘোনা এলাকায় গণসংযোগ চলাকালে পথসভাগুলোতে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি জনগণকে কেটলি মার্কায় ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।
গণসংযোগের আগে তিনি কুসুমবাগ আবাসিক এলাকায় জোহরের নামাজ আদায় করে জানাযায় অংশগ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, আশরাফুল আলম,বশির আহমেদ, দিদারুল আলম, সৈয়দ শওকত হোসেন, দেলোয়ার হোসেন, জামশেদুল আলম, আখতারুজ্জামান আক্কাস।
তিনি লাল খান বাজার জামে মসজিদে আসরের নামাজ, বাঘঘোনা জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
ফরিদ মাহমুদ বলেন প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নিবেন। যারা সুবিধাবাদী, নীতিহীন মানুষ তাদেরকে কখনোই বিশ্বাস করা যায় না। আর যারা সমাজবিরাধী তাদের পাশে সব সময় বিতর্কিত মানুষ ঘোরাফেরা করবে।

