শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হুতি বিদ্রোহীদের ছোঁড়া ডজন খানেক ড্রোন লোহিত সাগরে ভূপাতিত করার দাবী যুক্তরাষ্ট্রের

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে নিক্ষিপ্ত এক ডজনেরও বেশি ড্রোন শনিবার লোহিত সাগরে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার। সামাজিক মাধ্যম এক্স-এ (যা টুইটার নামে পরিচিত ছিল)দেয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে,লোহিত সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের আরলে-বার্ক শ্রেণীর যুদ্ধজাহাজ ইউএসএস কার্নি সাফল্যের সঙ্গে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনী ভুখণ্ড থেকে আসা ১৪টি চালকবিহীন ড্রোন হামলা ঠেকিয়েছে। পোষ্টটিতে বলা হয়,উড়ে আসা যানগুলোকে আক্রমণকারী ড্রোন হিসেবে বিবেচনা করা হয় এবং ওই এলাকায় জাহাজের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ছাড়াই সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়। গত ৭ অক্টোবর হামাসের ইসরাইলে আক্রমনের পর ইসরায়েল গাজায় অভিযান শুরু করার পর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরাও ইসরাইলকে লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার পর থেকে এই পর্যন্ত কমপক্ষে ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।যাদের অধিকাংশই নারী ও শিশু।আন্তর্জাতিক ভাবে গাজা এখন “পৃথিবীর নরক” হিসেবে পরিচিতি পেয়েছে। হুতি বিদ্রোহীরা অবরুদ্ধ গাজা ভূখন্ডে খাদ্য ও ওষুধ প্রবেশের অনুমতি না দিলে ইসরায়েলী বন্দরের দিকে যাওয়া যেকোনো জাহাজে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে।সর্বশেষ হামলাগুলি এই অঞ্চলে জাহাজ চলাচলের প্রতি হুমকি উল্লেখযোগ্য ভাবে বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ও ইসরায়েলী কর্মকর্তারা। সূত্র:-আল জাজিরা,ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...