সোমবার, ২৯ জুন ২০২৬

প্রেস ক্লাবে জাতির পিতার ম্যুরালে সাংবাদিক নেতৃবৃন্দের শ্রদ্ধা

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

সঞ্চালনা করেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দীপনামূলক বক্তব্যে দেশের সর্বস্তরের মানুষ উজ্জীবিত হয়েছিলেন উল্লেখ করে আলী আব্বাস বলেন, তাঁর দিকনির্দেশনামূলক ঐতিহাসিক ভাষণ বর্তমানে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত।

এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি মহান স্বাধীনতা সংগ্রামে সর্বোচ্চ সহায়তাকারী দেশ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে স্মরণ করেন প্রেস ক্লাব সভাপতি। একইসঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, সিইউজের কার্যকরী সদস্য মহররম হোসাইন, সিনিয়র সদস্য জামালুদ্দীন ইউছুফ, দেবপ্রসাদ দাস, সুভাষ কারণ, মোহাম্মদ ফারুক, আলমগীর সবুজ, খোরশেদুল আলম শামীম, আল রাহমান, মান্নান মেহেদী, মিয়া মো. আরিফ, রাজেশ চক্রবর্তী, আরিফ রায়হান, আজিজুল কদির, আহমেদ কুতুব, রাহুল দাশ নয়ন, সুবল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...