শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উন্নয়ন, সমৃদ্ধির জন্য এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ : মনজুর আলম

- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক মেয়র চট্টগ্রাম –১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ মনজুর আলম গত মঙ্গলবার তাঁর বাসভবনে সনাতন ধর্মীয় সংগঠক ও মন্দিরের পুরোহিত এবং ২৬নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ী যারা হন তাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়। দেশ ও জাতির কল্যাণ, উন্নয়ন, সমৃদ্ধির জন্য এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রতি মমত্ববোধ ও দায়বদ্ধতা, জনগণের কল্যাণ ও সুশাসন সকলেই আমরা কামনা করি। তিনি বলেন, আমি মানবতার ফেরিওয়ালা, মানুষের দুঃখ দুর্দশা লাঘবে বিগত ৩০ বছর ধরে সেবাধর্মী কাজে নিয়োজিত আছি। দায়িত্বকে মানবকল্যাণ, দেশের সেবা, জাতির উন্নয়নে কাজে লাগাতে চাই। আমার এই প্রত্যাশা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই।

বিকেলে ২৬নং ওয়ার্ডের চৌধুরী পাড়া ছাদেক শাহ মাজার মসজিদে মনজুর আলম আছরের নামাজ আদায়, মিলাদ, দোয়া ও মোনাজাত শেষে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইসহাক।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হারিছ, মোহাম্মদ হোসেন, আবুল কালাম, মীর আহমদ, মোহাম্মদ মুসলিম, ইসমাইল প্রমুখ। পুরোহিত ও সনাতন ধর্মীয় সংগঠকদের মধ্যে মতবিনিময়ে যোগ দেন ঝুণ্টু কুমার নাথ, তরুণ কান্তি নাথ, মাধব চক্রবর্ত্তী, সাধন ভট্টাচার্য্য, টিটু চক্রবর্ত্তী প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...