বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

পেয়াঁজের দাম নিয়ন্ত্রেণে আনতে চট্টগ্রামে একযোগে ৬ ম্যাজিস্ট্রেটের অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে খুচরা বাজার নিয়ন্ত্রণে ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে নগরের চাক্তাই, রিয়াজউদ্দিন বাজার, ২ নম্বর গেটের কর্ণফুলী মার্কেট, পাহাড়তলী বাজার ও আগ্রাবাদের চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে ১৬টি মামলায় মোট ৬৪ হাজার টাকা জরিমানা ও ৫০ দোকানিকে সতর্ক করা হয়।

নগরের ২ নম্বর গেট এলাকার কর্ণফুলী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয়-বিক্রয় রসিদ না থাকার অপরাধে সাকিব স্টোরকে ৫ হাজার টাকা ও ফিরোজ স্টোরকে ৫ হাজার জরিমানা করা হয়।

এ ছাড়া আবদুল হাকিম স্টোরকে ১০ হাজার, খাজা স্টোরকে ১০ হাজারসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নগরের চাক্তাই বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নগরের পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ৮টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে নগরের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ২টি দোকানে ৮ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা কাজির দেউড়ি এলাকায় বাজার অভিযান চালিয়ে ৩টি দোকানে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে নগরের আগ্রাবাদের চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে ৫০ দোকানিকে সতর্ক করেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। একইসঙ্গে একজন ক্রেতার কাছে ২ কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করতে বলেন এবং বর্তমান মূল্য অনুযায়ী ১২০ টাকার বেশিও পেঁয়াজ বিক্রি না করতে সতর্ক করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও মনিটরিং করা হচ্ছে। ১৫টি উপজেলা ও মহানগরে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...