বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

লামায় জমি দখলে নিতে তিন ভাইকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির করছেন ভগ্নিপতি!

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় জমি দখলে নিতে এক ব্যক্তির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ তুলে হামলা ও আদালতে মামলা করে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকার বাসিন্দা আমির হামজার ছেলে শাহাদাত কবির ভগ্নিপতি রুহুল আমিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। রুহুল আমিনের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় শাহাদাত কবির ও তার অপর দুই ভাই।
অভিযোগে জানা যায়, ২০ বছর আগে অভিযুক্ত রুহুল আমিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকার বাসিন্দা বৃদ্ধ আমির হামজার মেয়ে রাজিয়া বেগমকে বিয়ে করেন। বৃদ্ধ আমির হামজার যথাক্রমে শাহাদাত কবির, আহমদ কবির ও নুরুল কবির নামের তিন ছেলেসহ ১০ সন্তান রয়েছে। বিয়ের পর বোন রাজিয়া বেগমকে শাহাদাত কবিরের নামীয় জায়গায় ঘর বেঁধে থাকতে দেয়া হয়। কিন্তু রুহুল আমিন মিলেমিশে চলাফেরা না করে শুরু থেকে আমির হামজার পরিবারের সদস্যদের নানাভাবে ভুল বুঝিয়ে সাজানো সংসারে ফাটল ধরিয়ে দেন। কু-নজর দেন আমির হামজা ও তার তিন ছেলের ভোগদখলীয় সম্পত্তির উপরও। শুধু তাই নয়, নানা কুপরামর্শ দিয়ে আমির হামজার নামীয় ফাঁসিয়াখালী মৌজার ৪২০নং হোল্ডিং এর ৩ একর জমি বিক্রি করাতে বাধ্য করে; পরে বিক্রিত জায়গার সমুদয় টাকা আমির হামজার কাছ থেকে রুহুল আমিন কৌশলে হাতিয়ে নেন। পরবর্তীতে রাজিয়া বেগমকে দিয়ে তার শ্যালক শাহাদাত কবিরের নামীয় ও ভোগদখলীয় ফাঁসিয়াখালী মৌজার আর/১৬১নং হোল্ডিংয়ের ৫.০০ (পাঁচ) একর জমি দখলে নিতে শুরু করেন নতুন নতুন পরিকল্পনা। গোপনে শাহাদাত কবিরের জমি কাগজে নামের শেষে গং বসিয়ে বোন রাজিয়া বেগম সম্পত্তির ভাগ পাবেন বলে অযৌক্তিক দাবী তুলেন। পরে ভাই শাহাদাত কবির তার জমাবন্দিতে গং সংশোধনের জন্য বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করলে সেখানেও আপত্তি দেয় রাজিয়া বেগম ও তার স্বামী রুহুল আমিন। জেলা প্রশাসক কার্যালয়ে তার শুনানি চলমান থাকা অবস্থায় শাহাদাত কবিরের জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠে দুলাভাই রুহুল আমিনগং। এতেও ক্ষান্ত হয়নি রুহুল আমিন, বহিরাগত সন্ত্রাসী দিয়েও বেশ কয়েকবার হামলা চালায় শাহাদাত কবির ও তার পরিবারের উপর। রুহুল আমিন ২০১৭ সালে মুরগির খামার গড়ার কথা বলে শশুর আমির হামজার কাছ থেকে স্ত্রী রাজিয়া বেগমকে ব্যবহার করে ৬০ শতক জায়গা নেন। যাহার জমির চৌহদ্দি হিসেবে দেখানো হয়েছে শাহাদাত কবিরের ভোগদখলীয় আর/১৬১নং হোল্ডিংয়ের জায়গা। পরে প্রতারণার আশ্রয় নিয়ে ওই জায়গা নিজের স্ত্রী রাজিয়া বেগমের নামে বায়না নামা করে নেন রুহুল আমিন। বিষয়টি জানতে পেরে শ্বশুর আমির হামজা ২০১৭ সালের ২৫ অক্টোবর উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়ে ও জামাতার বিরুদ্ধে (সিআর মামলা নং ১৮৪/১৭) মামলা দায়ের করেন। এরপর আমির হামজা বান্দরবান জেলা সিনিয়র সহকারী জজ আদালতেও ২০১৮ সাালের ২৩ জুলাই বায়না নামা দলিল বাতিলের জন্য একটি মামলা করেন (মামলা নং ৮৯/১৮)। এ মামলায় আসামী করা হয় মেয়ে রাজিয়া বেগম, জামাতা রুহুল আমিন ও উপজেলার ভূমি রেজিষ্ট্রেশন অফিসারকেও। বয়স ১০৪ এ পৌঁছার কারণে শারীরিককভাবে অক্ষম হয়ে পড়েন আমির হামজা। তিন ছেলে নুরুল কবির, শাহাদাত কবির ও আহমদ কবিরের সাথে সমন্বয় করে জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা ও সব কিছু দেখ-ভালো করার জন্য বিশেষ আমোক্তার নামা মূলে ছোট ছেলে আহমদ কবিরকে ক্ষমতা অর্পন করেন আমির হামজা। সে থেকে ও এর আগে থেকেও তিন ছেলেই আমির হামজার ভরণ পোষনসহ সব কিছু দেখভাল করে আসছেন। বিশেষ আমোক্তার নামার শর্ত থেকে সরে গিয়ে সম্প্রতি আমির হামজা জামাতা রুহুল আমিনের কুপরামর্শে ছেলে নুরুল কবিরের বিরুদ্ধে ৪-৫টি মামলা করেন। বাবা আমির হামজা কর্র্তৃক দায়েরকৃত অভিযোগ প্রমানিত না হওয়ায় প্রতিটি মামলাই ছেলে নুরুল কবিরের পক্ষে রায় দেন বিজ্ঞ আদালত। এদিকে তিন ছেলের সাথে কোন ধরণের সমন্বয় না করে আমির হামজা গত ৬ ফেব্রুয়ারী (মামলা নং সিআর ১৮৪/১৭ ও ২০ ফেব্রুয়ারী ৮৯/১৮) ২টি মামলা প্রত্যাহার করে নেন। গত ২০ ফেব্রুয়ারী আমির হামজাকে পরিকল্পিতভাবে বাহিরে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মেয়ে রাজিয়া বেগম তার বাবার অসুস্থতার জন্য ডাক্তারের কাছে নেয়া হয়েছে জানান। ওইদিন রাতে আমির হামজা বাড়িতে ফিরে আসলে অসুস্থতার খবর পেয়ে শাহাদাত কবিরের স্ত্রী আয়েশা ছিদ্দিকা, নাতনী শাহিনা বেগম ও আসমাউল হোসনা রিফা দেখতে যান। কথা বলার এক পর্যায়ে জানতে পারেন যে, চলমান মামলা প্রত্যাহারের জন্য রুহুল আমিন শশুর আমির হামজাকে বান্দরবান নিয়ে যাওয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারী পূনরায় আমির হামজাকে টমটম যোগে কোথায় যেন নিয়ে যাওয়ার সময় শাহাদাত কবিরের ছেলে শওকত ইসলাম দেখতে পায়। এ সময় দাদাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, জানতে চাইলে কোন জবাব না দিয়ে উল্টো তার উপর অযথা হামলা করেন রুহুল আমিন, তার স্ত্রী রাজিয়া বেগম ও মেয়ে নাইমা জান্নাত। এতে শওকত ইসলাম, বোন শাহিনা আক্তার, আসমাউল হোসনা রিপা ও বাবা শাহাদাত কবির আহত হন। পরে রুহুল আমিন এ ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করতে কুপরামর্শ দিয়ে আমির হাজমাকে বাদী করে দুই ছেলে, নাতি ও নাতনির বিরুদ্ধে গত ২২ ফেব্রুয়ারী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করায়। এদিকে অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন ও তার মেয়ে নাঈমা জান্নাত বলেন, আমরা মামলা দিয়ে কাউকে হয়রানি করছিনা। মামলা করেছেন তাদের বাবা আমির হামজা। এতে আমাদের কোন হাত নেই।
এ বিষয়ে সরেজমিন গিয়ে জানতে চাইলে বৃদ্ধ আমির হামজার প্রতিবেশী আলী আহমদ ও মো. সুলতানসহ আরো অনেকে বলেন, রুহুল আমিন শ্যালক শাহাদাত কবিরের জমি ভোগদখল নিতেই মূলত প্রতিনিয়ত ষড়যন্ত্র করে আসছেন। এর অংশ হিসেবে শাহাদাত কবির ও শ্বশুরের জমি অবৈধভাবে দখলে নিতে মিথ্যা অভিযোগ তুলে একের এক মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন।
এদিকে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আবু ওমর জানান, বোন রাজিয়া বেগমকে বিয়ে করার পর শ্যালক শাহাদাত কবির তার জায়গার উপর ভগ্নিপতি রুহুল আমিনকে থাকতে দেন। কিন্তু রুহুল আমিন সুকৌশলে প্রতারণার আশ্রয় নিয়ে শাহাদাত কবিরের জায়গাসহ শশুরের নামীয় আরো ৬০ শতক জাযগা স্ত্রী রাজিয়া বেগমের নামে গোপনে বায়না নামা করে নেন। প্রতিবাদ করার কারণে শাহাদাত কবিরের বিরুদ্ধে আমির হামজাকে বাদী করে মামলাও করান রুহুল আমিন। মূলত এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তিনি আরো জানান, গত ২১ ফেব্রুয়ারী যে মারামারির ঘটনা উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হচ্ছে দাদা আমির হামজার সাথে নাতি শাহিনা আক্তার ও শওকত ইসলাম কথা বলছিলেন। এমন সময় রুহুল আমিন, তার স্ত্রী ও মেয়ে ক্ষিপ্ত হয়ে শাহাদাত কবিরের পরিবারের সাথে ঝগড়া করেন।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...