শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ডুবোচরে আটকে পড়া জাহাজের পর্যটদের উদ্ধার করলো কোস্টগার্ড

- Advertisement -
Single page 1st Paragraph

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‌‘এম ভি গ্রীন লাইন-১’ টেকনাফের শাহপরীর দ্বীপের ডুবোচরে আটকে গেছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করছে জানিয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কর্ণেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বলেন, ৪৪ জন পর্যটক আটকে পড়ার খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে পর্যটকদের উদ্ধার করেছে। তাদের সেন্টমার্টিনে আনা হয়েছে। অনেক পর্যটক আতঙ্কিত ছিল। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, কোস্ট গার্ডের সহায়তায় আটকে পড়া পর্যটকেরা সেন্টমার্টিনে পৌঁছেছে। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই ভাল আছেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...