হালিশহর বেগমজান বহুমুখী উচ্চ বিদ্যালয় ৮৪ ব্যাচ পূনর্মিলনী পরিষদের এক সাধারন সভা গত ৫ মার্চ বিকেলে নগরীর আগ্রাবাদস্থ একটি রেষ্টুরেন্টে মোহাম্মদ আবু মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মাহাবুবুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মোহাম্মদ দিদার আনিছ,ইসমাইল হোসেন, কামরুজ্জামান, হাশমত আলী, আবু বকর, সেলিম খান,হারুন-উর-রশিদ, মোহাম্মদ শওকত, সেলিম রাজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলমগীর, আবু তাহের প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে হালিশহর বেগমজান বহুমুখী উচ্চ বিদ্যালয় ৮৪ ব্যাচ পূনর্মিলনী পরিষদ।বিদ্যালয়ে অধ্যয়নরত অসহায় গরীব ছাত্রছাত্রীদের লেখাপড়া সহ সার্বিক উন্নয়নে এই পরিষদ ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে বলে সর্বসম্মতিক্রমে মতামত প্রকাশ করা হয়।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আবু মোরশেদকে চেয়ারমযান,মোহাম্মদ দিদার আনিছ,ইসমাইল হোসেন,হাশমত আলী, জসীম উদ্দিন, সেলিম রাজা ও রাহামা (শেফালী) কে কো-চেয়ারম্যান, মোহাম্মদ শওকতকে সদস্য সচিব, মুহাম্মদ বাবুল হক বাবর কে সহ সদস্য সচিব, মোহাম্মদ আলমগীর কে অর্থ সচিব, মাহাবুবুল আলম কে সহ অর্থ সচিব করে ১৭সদস্য বিশিষ্ট একটি পূনর্মিলনী পরিষদ গঠন করা হয়।
সভা শেষে ৮৪ ব্যাচ এর ছাত্রছাত্রী যাঁরা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাজী মোহাম্মদ আবুল কাশেম।

