রবিবার, ১৪ জুন ২০২৬

এমপি নদভী ও তার স্ত্রী রিজিয়াকে ইউজিসির শোকজ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে প্রতি মাসে সম্মানী বাবদ ৭ লাখ করে মোট ১৪ লাখ ও গাড়ির তেল খরচ বাবদ ২ লাখ টাকা নেন, গাড়ি চালকের বেতন বাবদ ৭০ হাজার টাকা নেন এমপি নদভী ও তাঁর স্ত্রী; এভাবে আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ নেই জানিয়ে এই বিষয়ে আগামী ৫ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে আইআইইউসির রেজিস্ট্রারকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এমপি আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তাঁর স্ত্রী রিজিয়া সুলতানা চৌধুরী ট্রাস্টি বোর্ডের সদস্য।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই চিঠি দেন ইউজিসি। চিঠিতে স্বাক্ষর করেছেন ইউজিসির পরিচালক মো. ওমর ফারুক।

ইউজিসি মূলত নদভী ও তাঁর স্ত্রী রিজিয়া সুলতানার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে চিঠিতে। দুর্নীতি দমন কমিশনে (দুদকে) আসে অভিযোগটি। এটি তদন্ত করতে ইউজিসির কাছে পাঠায় দুদক। এরপর ইউজিসি আইআইইউসির কাছে ব্যাখ্যা চেয়েছে।

চিঠিতে আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নেজামুদ্দিন নদভী ও ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া সুলতানা চৌধুরীর বিরুদ্ধে প্রতি মাসে সম্মানী বাবদ ৭ লাখ করে মোট ১৪ লাখ, গাড়ির তেল বাবদ ২ লাখ, চালকের বেতন ৭০ হাজার এবং ব্যক্তিগত সহকারীর বেতন নেওয়াসহ আরও কয়েকটি অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৪৪ (৭) মোতাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীর ব্যয় ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না বলে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সদস্যদের আর্থিক সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই বলেও চিঠিতে উল্লেখ করেছে ইউজিসি।

এ বিষয়ে জানতে আইআইইউসির রেজিস্ট্রার আকতারুজ্জামান কায়সারের নাম্বারে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...