রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত

- Advertisement -
Single page 1st Paragraph

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার এই পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার ভারতের ডিরেক্টরেট অব ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তিতে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির অর্থ ও বাণিজ্য বিষয়ক অনলাইন পোর্টাল মানি কন্ট্রোল।

ওই খবরে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লিতে খুচরো পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ রুপিতে, যা বাংলাদেশি টাকায় ৮২ থেকে ১০৫ টাকা।

রপ্তানি নিরুৎসাহিত করতে গত ২৮ অক্টোবরে এক দফা পদক্ষেপ নেয় ভারত সরকার। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে দেয়া হয়। তারও আগে আগস্ট মাসে রপ্তানিতে আরোপ করা হয় অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক।

নিষেধাজ্ঞা দেয়ার পরও শর্তসাপেক্ষে পেঁয়াজ রপ্তানির একটি সুযোগ রেখেছে ভারত সরকার। ডিরেক্টরেট অব ফরেন ট্রেডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো দেশে পেঁয়াজ রপ্তানি করতে হলে কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি নিতে হবে।

আবার আমদানি করতে ইচ্ছুক সংশ্লিষ্ট দেশও ভারত সরকারের কাছে আবেদন করে অনুমতি নিতে পারবে।

বাংলাদেশ মূলত ভারত থেকে পেঁয়াজ আমদানি করে, তাই ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার মূল্যের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকার নিচে। কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৩৫ টাকা।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজার মনোতোষ নাথের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ২০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু...

অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন চট্টগ্রামের আইকন ও আদর্শবান ব্যক্তিত্ব

চট্টগ্রাম একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জীবিতকালে অধ্যাপক মোহাম্মদ খালেদ যেমন আমাদের আশ্রয় ছিলেন, তেমনি মৃত্যুর পরেও ভূমিকা পালন করছেন পথ প্রদর্শকের। তাঁর অপরিসীম...

লামায় ফাইতং বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতংবানিয়ারছড়া-গজালিয়া সড়ক চেইনেজ ২০০০-৪০৫০ মিটার উন্নয়ন প্রকল্পের বিষয়ে জনগণকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফাইতং ইউনিয়নের স্টেশনে এ অবহিতকরণ অনুষ্ঠিত...

সর্বশেষ

ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজার মনোতোষ...

অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন চট্টগ্রামের আইকন ও আদর্শবান ব্যক্তিত্ব

চট্টগ্রাম একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জীবিতকালে অধ্যাপক মোহাম্মদ...

লামায় ফাইতং বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি

বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতংবানিয়ারছড়া-গজালিয়া সড়ক চেইনেজ ২০০০-৪০৫০ মিটার...

রাউজানের ঐতিহ্য বাহী দারোগা বাড়ির পূনর্মিলনি, মিলন মেলা প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রামের রাউজান পৌরসভার ঐতিহ্যবাহী বাড়ি দারোগা বাড়ির " প্রজম্ম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে  নাবিকগণ দূত হিসেবে কাজ করবে-নৌপরিবহন মন্ত্রী

 নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতিতেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর...