শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আচরণবিধি ভঙ্গের অভিযোগ, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীকে তলব

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীকে তলব করেছেন চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান ও ৩য় যুগ্ম মহানগর দায়রা জজ আঞ্জুমান আরা। কাল বৃহস্পতিবারের মধ্যে সিটি মেয়রকে ব্যাখ্যা দিতে হবে। এর আগে গত সোমবার মেয়রকে চিঠি দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুক বলেন, একজন ভোটার মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর সৈয়দ আনোয়ারুল করিম নামে এক ভোটার মেয়রের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতেই ব্যাখ্যা চাওয়া হয়। ওই অভিযোগে বলা হয়েছে, ‘গত ১ ডিসেম্বর চট্টগ্রাম ১১ সংসদীয় এলাকার ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী নির্বাচনী প্রচারের জন্য যান। নির্ধারিত সময়ের আগে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ লতিফকে সঙ্গে নিয়ে তার জন্য তিনি নৌকা মার্কায় ভোট চান ও উপস্থিত ভোটারদের মধ্যে নির্বাচনী প্রচারকাজে যুক্ত হন। ‘এম এ লতিফের পক্ষে মতবিনিময় সভায় মেয়র’ শীর্ষক একটি প্রতিবেদন চট্টগ্রামের স্থানীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে। ফলে একটি লাভজনক পদে থেকে পুলিশ প্রটোকলসহ সরকারি সুযোগ সুবিধা নিয়ে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী ও প্রার্থী এম এ লতিফ সুস্পষ্টভাবে উভয়ে স্ব–স্ব ক্ষেত্রে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...