শনিবার, ৪ জুলাই ২০২৬

প্রেমের প্রস্তাবে না, স্কুলছাত্রীকে অপহরণ করে শিক্ষক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে নগরীর পতেঙ্গার কাটগড় থেকে উদ্ধার করেছে র‍্যাব-৭। এসময় অপহরণের ঘটনায় জড়িত স্কুল শিক্ষক ইকবাল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ইকবাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নিবড়া এলাকার আরু মিয়ার ছেলে। তিনি ওই এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক। তারই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ইকবাল। পরে শিক্ষকের উত্ত্যক্তের কারণে একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেন।

গত ২৮ নভেম্বর ভুক্তভোগী ছাত্রীকে বাড়ির পাশ থেকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান ইকবাল। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইকবালকে একমাত্র আসামি করে কসবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, কসবা থানা এলাকায় স্কুলছাত্রীকে তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব। রোববার তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত...