সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজানে প্রেমিকা হত্যা,পরে প্রেমিকের আত্মহত্যার ঘটনায় দুটি মামলা দায়ের

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে গলায় ছুরি দিয়ে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক আত্মহত্যার ঘটনা ঘটছে। (২৭-ফেব্রুয়ারি) রাতে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি বড়ুয়া পাড়া গ্রামের ৮নং ওয়ার্ডে সুব্রত মুৎসুদ্দির বাড়িতে। এই হত্যা ও আত্মহত্যার রহস্যজনক বলে জানান উপস্থিত লোকজন। ধারণা করা হচ্ছে প্রেমিক জয় বড়ুয়া অন্বেষাকে খুন করে সেই নিজে আত্মহত্যা করেছে। মৃত দুই প্রেমিক যুগল মহামুনি গ্রামের নিলুর পুত্র জয় বড়ুয়া (২৫) ও রনজিত চৌধুরী বাবলু বড়ুয়া মেয়ে অন্বেষা চৌধুরী (২২)। তারা দুই জনেই একই গ্রামের। যে ঘরে তাদের হত্যা এবং আত্মহত্যার ঘটনা ঘটছে সেই ঘরটি একটি পরিত্যক্ত ঘর ছিলো। সেখানে অন্বেষার গলায় ছুরি এবং জয় ফাঁসিতে ঝুলানো অবস্থায় এই দুই প্রেমিক যুগলের লাশ দেখা যাই। এবিষয়ে অন্বেষা চৌধুরী পিতা বাবলু বড়ুয়া বলেন, গত কিছুদিন আগেই আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া । আগামী মার্চ মাসের ১০ তারিখ অন্বেষা বিয়ের অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, তিনি আরও জানান বিয়ের অনুষ্ঠানের বাজার পর্যন্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্বেষা ও জয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে তারা দুইজন আত্মহত্যা করেছে। অন্বেষা নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী আর জয় ব্যবসায় করেন বলে জানা গেছে। তবে কি কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ। এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল আনোয়ার হোসেন শামীম, পিবিআই পুলিশ অব ইনভেস্টিগেশন দল। ২৮ ফেব্রুয়ারী ময়নাতদন্ত শেষে মহামুনিস্থ শ্মশানে দুইজনকে পাশাপাশি শেষকৃত্যে করা হয়। এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারী রাউজান দুইটি মামলা দায়ের হয়েছে বলে জানান রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুণ। তিনি আরো জানান একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যু মামলা করা হয়। হত্যাকান্ডের ঘটনায় আরো কেউ জড়িত ছিল কিনা তাহা তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...