শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চকরিয়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়া এলাকায় আধিপত্য বিস্তার, অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির মূলহোতা এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রেজাউল করিমকে (৪২) ৬ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এর আগে বুধবার (২৯ নভেম্বর) ১১টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চিরিংগা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চকরিয়ার সওদাগরঘোনা এলাকার সমশুল আলমের ছেলে রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগি লুৎফুর রহমান পেশায় একজন ব্যবসায়ী এবং স্থানীয় উমখালী বাজারে মুদির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

গত ১৫ অক্টোবর রাতে চকরিয়া থানা এলাকায় আধিপত্য বিস্তার, নাশকতা এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী রেজাউল করিম এবং অন্যান্য সহযোগীরা দেশী অস্ত্র নিয়ে লুৎফুর রহমানের মুদির দোকানে ডাকাতির উদ্দেশ্যে আক্রমণ করে।

এ সময় ভিকটিম তাদের প্রতিহত করার চেষ্টা করলে রেজাউল করিম এবং অন্যান্য সহযোগিরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে মুদির দোকানে থাকা নগদ টাকা এবং মালামাল নিয়ে যায়। সে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।

গ্রেফতারকৃত আসামি রেজাউল করিমের বিরুদ্ধে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হত্যা ও মারামারি সংক্রান্ত ২ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...