শনিবার, ৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

- Advertisement -
Single page 1st Paragraph

পুলিশের উপর হামলা, গুরুতর জখম, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২৮টি মামলার আসামি ও ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো. নুরে আলম প্রকাশ নুরুকে (৩৫) ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, সিটি গেইট এলাকা থেকে সোমবার সোয়া পাঁচটার দিকে নুরুর এক সহযোগী মোঃ রাসেল (৩৫) সহ তাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, গ্রেফতার নুরে আলম নুরু চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। নুরে আলমের অত্যাচার থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য ঝিল পাহাড় এলাকায় একটি পুলিশ ক্যাম্পও স্থাপন করা হয়েছিল।

গ্রেফতার দুইজন পাহাড় কাটার পাশাপাশি ইয়াবা বিভিন্ন উৎস থেকে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রির জন্য নিজেদের দখলে রেখেছিল। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেপ্তার নুরে আলম বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গুরুতর জখম, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এছাড়াও পাহাড়কাটা, কাঠপাচারসহ বিভিন্ন অভিযোগেও আদালতে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের অভ্যুদয়ের সঙ্গে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর...

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

সর্বশেষ

হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ...

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...