বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বিচারকের এজলাসে জুতা ছুড়লেন আসামি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের একটি আদালতে বিচারককে জুতা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে সাইবার ট্রাইব্যুনালের এজলাসে বিচারক বসার সঙ্গে সঙ্গে জুতা ছুঁড়ে মারে ওই আসামি।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামির নাম মো. মনির খান মাইকেল। তিনি ব্রাহ্মবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গোকন এলাকার খাঁ বাড়ির গোলাপ খাঁর ছেলে। জাতির জনক ও মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার উপ-পরিদর্শক তপু সাহা বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরদিন ২৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, আদালতে জামিন শুনানির সময় বিচারকার্য শুরু হলে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন আসামি মনির খান মাইকেল। এ বিষয়ে মামলা হবে।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...