রবিবার, ১৪ জুন ২০২৬

বিপিএল দিয়েই মাঠে ফিরছেন তামিম

- Advertisement -
Single page 1st Paragraph

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে একদম হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাদ পড়ে যান টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর নিজেকে সরিয়ে নেন জাতীয় ক্রিকেট লিগ ও নিউজিল্যান্ড সিরিজ থেকেও। প্রশ্ন উঠতে থাকে তামিম কী আবারও অবসর নিতে যাচ্ছেন না কি? অবশেষে তামিম নিজেই সেসব প্রশ্নের ইতি টানিয়ে জানালেন কবে ফিরছেন খেলার মাঠে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন তামিম ইকবাল। মূলত নিজের ভবিষ্যৎ নিয়েই বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেন সাবেক এই অধিনায়ক। বৈঠক শেষে পাপন গণমাধ্যমে কথা বললেও, তামিম কোনো কিছু জানাননি।

পাপনের সাথে বৈঠকের ঘণ্টা পাঁচেক পর এবার সংবাদ সম্মেলন করলেন তামিমও। মূলত আগে থেকেই পাপনের সঙ্গে বৈঠক করার কথা ছিল তামিমের। তবে সময় না পাওয়ায় সেটা আজ হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেই তামিম জানালেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন তিনি।

বিকাল ৫টায় বনানীর ডিওএইচএসে নিজ বাসভবনে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরব।’

এদিকে আজ দুপুরে বিসিবি সভাপতি পাপন জানিয়েছিলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

বিশ্বকাপের আগে হওয়া ঘরের মাঠে হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম। এরপর আর টাইগার ওপেনারকে লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। নানা নাটকীয়কতায় শেষ পর্যন্ত ছিলেন না বিশ্বকাপ দলেও। পরে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নেন তামিম।

এই সময়ে কোনো ঘরোয়া ক্রিকেট কিংবা আনুষ্ঠানিক কোনো ম্যাচও খেলেননি তামিম। এবার জানিয়েছেন– নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটের অ্যাওয়ে সিরিজেও তিনি দলে থাকছেন না।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...