শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারে নৌকার মাঝি হলেন যারা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার -১ আসন ছাড়া আওয়ামী লীগের বাকি তিন আসনেই পূর্বের সংসদ সদস্যদের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে। বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এতে নির্বাচনে (রামু – কক্সবাজার সদর) কক্সবাজার-৩ আসন থেকে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

(উখিয়া – টেকনাফ) কক্সবাজার -৪ আসন থেকে পূনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন শাহীনা আক্তার চৌধুরী।

(মহেশখালী – কুতুবদিয়া) কক্সবাজার -২ আসন থেকে পূনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন আশেক উল্লাহ রফিক।

এবার (চকরিয়া – পেকুয়া) কক্সবাজার -১ আসন থেকে নতুন করে দলীয় মনোনয়ন পেয়েছেন সালাহ উদ্দিন আহমেদ। পূর্বে এ আসনে সংসদ সদস্য ছিলেন জাফর আলম। এবার তিনি দল থেকে মনোনয়ন পাননি৷

এদিকে পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও খুশির জোয়ার বয়ে যাচ্ছে পুরো জেলাজুড়ে। দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা সড়কে নেমে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। মিছিলে শরিক হন দলের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ।

মিছিলে দলীয় নেতাকর্মীরা দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে, দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলমত নির্বিশেষে সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সাইমুম সরওয়ার কমল তার প্রতিক্রিয়ায় বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। দল এবং দলের হাইকমান্ড যে আশা নিয়ে আমাকে আবারও মনোনয়ন দিয়েছেন, আমি তাদের সে আশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।

মনোনয়ন পাওয়ার পর আশেক উল্লাহ রফিক বলেন, আমার প্রতি পুনরায় আস্থা রাখায় প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সকল নেতাকর্মীদের প্রতি। জনগণ আমার পাশে ছিলেন এবং আছেন। আশা করছি আমি বিপুল ভোটে জয় লাভ করতে পারবো।

চকরিয়া – পেকুয়া সংসদীয় আসন থেকে মনোনয়ন পাওয়া সালাহ উদ্দিন আহমেদ জানান, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তিনি আমার উপর যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন তার প্রতিদান আমি দেয়ার চেষ্টা করব।

দলমতের উর্ধ্বে উঠে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চকরিয়া – পেকুয়া উপজেলার সকল মানুষকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...