বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী বলেছেন, জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ। তাই জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি। আজ রোববার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক আইন ও বিধির প্রয়োগের ওপর প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। কর্মশালায় অংশ নেয়া চসিকের কাউন্সিলরবৃন্দ ও জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা চসিকের কর্মীরা বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন৷
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। কারণ এই নিবন্ধনের তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি কাজ সম্পন্ন হয়। বিশেষ করে অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা ভূমি দখল, চাকরির বয়স বৃদ্ধিসহ নানা স্বার্থে জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতির চেষ্টা করে। এ ধরনের জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
সভায় মুখ্য আলোচক রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান বলেন, সঠিক জন্ম নিবন্ধন বাল্যবিবাহ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷আবার মৃত্যু নিবন্ধনের সাথে সম্পত্তি বণ্টনের বিষয়টি জড়িত। এছাড়া জালিয়াতি করে অন্য কোন দেশের নাগরিক যাতে বাংলাদেশের নাগরিক হিসেবে নিবন্ধন করতে না পারে সে ব্যাপারেও এ নিবন্ধন জরুরি ভূমিকা রাখে।তাই, এ নিবন্ধনে জড়িত কর্মীদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে নিবন্ধন করতে গিয়ে ভোগান্তিতে না পড়ে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর আবদুল্লাহ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চসিকের জন্ম ও মৃত্যু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, সলিম উল্লাহ বাচ্চু, মো. মোরশেদ আলম, মো. নুরুল আমিন, গাজী মো. শফিউল আজিম, আবদুল মান্নান, ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবদুস সালাম মাসুম, জাফরুল হায়দার চৌধুরী এবং আনজুমান আরা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন রানা, উপ-সচিব আশেকে রসুল টিপু প্রমুখ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...