শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মৌসুমীর ‘কন্ট্রাক্ট বিয়ে’

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ হিসেবে খ্যাত অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। প্রায় তিন দশক ধরে শোবিজে সফল পদচারণ এই লাক্স তারকার। বহুমুখী প্রতিভার এই চিত্রনায়িকা একাধারে মডেল, অভিনেত্রী, গায়িকা-পরিচালক। এক সময়কার তুমুল ব্যস্ত এই অভিনেত্রী এখন আর আগের মতো অভিনয় করেন না। মাঝে মাঝে দুয়েকটি নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসেন। স্বামী-সন্তান আর সংসার নিয়েই বেশি ব্যস্ততা তার।

তিন দশকের অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে আগেই অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সেখানে তারা অংশ নিয়েছেন ওয়েব সিরিজের শুটিংয়ে।

জানা গেছে, তারা ‘কন্ট্রাক্ট বিয়ে’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। যেখানে একটি দৃশ্যে দেখা যাবে কন্ট্রাক্টে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেন মৌসুমী। গেল ১৮ নভেম্বর এর দৃশ্যধারণ হয়েছে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র মৌসুমী এবং হাসান জাহাঙ্গীর ছাড়াও আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকারাও। এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।

এই নির্মাতা-অভিনেতা জানান, ওয়েব সিরিজে সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্রকে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্য অনেকেই দুই বছরের কন্টাক বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...