বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

নগরে নামছে স্মার্ট স্কুল বাস, ভাড়া মাত্র ৫ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে স্কুল বাসের চলাচল থাকলেও এই প্রথম স্মার্ট স্কুল বাসের যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী সোমবার (২৭ নভেম্বর) থেকে প্রযুক্তি সুবিধা সম্পন্ন বাসে ছড়ে নগরীর যেকোনো প্রান্ত থেকে স্কুলে যাবেন শিক্ষার্থীরা। ভাড়া গুণতে হবে শুধুমাত্র ৫ টাকা। বৃহস্পতিবার স্মার্ট স্কুল বাসের যাত্রা শুরু উপলক্ষে সার্কিট হাউসে আয়োজিত একটি অংশীজন সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ–২০২৩ এর প্রথম পুরস্কার পেয়েছে স্মার্ট স্কুল বাস। টাকার অংকে পুরস্কারের পরিমাণ ৮০ লাখ টাকা। এ টাকা স্মার্ট স্কুল বাস পরিচালনায় খরচ করা হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ১০ টি স্কুল বাস প্রযুক্তি সুবিধার আওতায় এনে স্মার্ট স্কুল বাসে রূপান্তরের কাজ চলছে। একটির কাজ শেষ হয়েছে। সেটিই আগামী সোমবার থেকে শিক্ষার্থীদের নিয়ে নগরীর রাস্তায় চলাচল করবে। বাকি ৯টি স্মার্ট স্কুল বাস আগামী জানুয়ারি থেকে চালু করা যাবে। আপাতত শিক্ষার্থীদের খরচ করতে হবে ৫ টাকা। আগামী বছর ১০ টাকা করে শিক্ষার্থীরা ভাড়া দিবেন। তিনি বলেন, স্মার্ট স্কুল বাসে নগরীর বিভিন্ন স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে অসহনীয় যানজট, অভিভাবকদের ভোগান্তি, অধিক যাতায়াত খরচ, জ্বালানি অপচয়, সড়ক দুর্ঘটনা, অনিরাপদ স্কুল যাত্রাসহ অভিভাবকদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার মতো সমস্যার সমাধান হবে। অংশীজন সভায় শিক্ষাবিদ ও লেখক আবুল মোমেন বলেন, আমাদের শিক্ষার্থীরা যখন রাস্তায় বের হয় তখন অভিভাবকরা উৎকণ্ঠায় থাকেন। ছেলে মেয়েরা ঠিকমতো স্কুলে পৌঁছেছে কি–না, সে টেনশনে থাকতে হয়। এমন অবস্থায় জেলা প্রশাসকের স্মার্ট স্কুল বাস উদ্যোগটির কারণে এখন সে উৎকণ্ঠা আর টেনশন থাকবে না। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের আসতে হবে না। স্কুলর সামনে তাদের বসে থেকে অপেক্ষা করতে হবে না। স্মার্ট স্কুল বাস নিরাপদে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসবে, স্কুল ছুটি হলে নিরাপদে পৌঁছে দিবে। ব্যক্তিগত গাড়ির কারণে স্কুলের সামনে প্রতিনিয়তই আমরা যানজটের মুখোমুখি হচ্ছি। সেটিও কমে আসবে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব ও চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলীম বলেন, স্কুলে কারো ছেলে বাসে, কারো ছেলে প্রাইভেট গাড়িতে করে যায়। এটি এক ধরনের বৈষম্য। সর্বজনীন করতে পারলে মনের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটা ভেঙে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে স্মার্ট স্কুল বাস। অংশীজন সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফাও বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদি উর রহিম যাদিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...