সোমবার, ২৯ জুন ২০২৬

জাহাজ থেকে ভোজ্যতেল তেল চুরি, ১২ চোর আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় বড় ট্যাংকার থেকে অপরিশোধিত ভোজ্যতেল চুরি করে বিক্রি হয় খোলা বাজারে। দীর্ঘদিন ধরে জাহাজে তেল চুরির সংঘবদ্ধ এমন চোরাকারবারি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানার নৌ পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে কর্ণফুলী ১২ নম্বর ঘাট এলাকা থেকে তানিশা এন্টারপ্রাইজের চুরি হওয়া এগারো হাজার লিটার তেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি করা তেল পরিবহনে ব্যবহৃত ৮ লাখ ৮০ হাজার টাকার ট্যাংকার ও লরি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো হুমায়ুন কবির (৪৫), মো. দুলাল বেপারি (৫৫), মো. ফিরোজ বেপারি (২৭), আব্দুর রহমান (২৮), মো. সাকিল (২৪), মো. আব্দুর রহমান (৩২), আব্দুল জলিল হাওলাদার (৪০), মো. ফরিদ আকন (২৮), মো. বাচ্চু মিয়া (৪৮), মো. সোহেল হাওলাদার (২২), মো. রুবেল (৩০), এবং মো. রাব্বি (২২)।

চট্টগ্রাম নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে জাহাজ থেকে তেল চুরি করে বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ১৩ নম্বর ঘাট এলাকায় কর্ণফুলী নদীর উত্তর পার লালদিয়ার চর ডিপোর পিছনে জাহাজ থেকে অপরিশোধিত ভোজ্যতেল চুরি করে সড়ক পথে নেওয়া হবে। তারপরই আমরা অভিযান পরিচালনা করে ১২ নম্বর ঘাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ১২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তবে মো. হারুন অর রশিদ (৪২), ও মো. জসিম উদ্দিন (৩৫) নামের দুইজন পালিয়ে যায়।

উদ্ধার করা তানিশা এন্টারপ্রাইজের ১১ হাজার লিটার ভোজ্যতেলের আনুমানিক মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...