সোমবার, ২৯ জুন ২০২৬

গণটিকা গ্রহণে জনসচেতনতায় চসিকের বর্ণাঢ্য র‌্যালি

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কোভিড-১৯ গণটিকা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নগরীর ৪১ ওয়ার্ডে বর্ণাঢ্য র‌্যালিসহ ট্রাক, সিএনজি ট্যাক্সির মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আজ বৃহস্পতিবার বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।
ক্যাম্পেইনে জানানো হচ্ছে, ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের জনগোষ্ঠীকে রেজিস্ট্রেশন বা টিকা কার্ড না থাকলেও শুধুমাত্র লাইন লিস্টিং করে টিকা দেওয়া হবে। এই কর্মসূচির পাশাপাশি ২য় ডোজ ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও চলবে।

র‌্যালি উদ্বোধন শেষে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪১ টি ওয়ার্ডে প্রায় ২ লাখ টিকা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ গণটিকা কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে সাড়ে চার হাজার নাগরিককে করোনা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ৫ টি টিকা কেন্দ্র থেকে এই কর্মসূচি চালানো হবে। ২৬ে ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রমে টিকা নিতে কোন রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র লাগবে না। নগরীতে স্থাপিত টিকা সেন্টারসমূহে শৃঙ্খলার সাথে টিকা গ্রহণ করতে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।

র‌্যালিতে লিফলেট ও মাইকিংর মাধ্যমে গণটিকার প্রচার-প্রচারণা চালানো হয়। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, আলকরণ সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম কলেজ উত্তর কাট্টলী, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বন্দর হাসপাতাল হামজারবাগ, জিইসি কনভেনশন হল, অফিসার্স ক্লাব-নেভাল এভিনিউ, এমএ আজিজ স্টেডিয়াম, রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার পুরাতন চান্দগাও’য়ে বুস্টার ডোজ প্রদানের কথা উল্লেখ করা হয়।

অপরদিকে আজ সকালে ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম দোভাষ ও মো. জাহাঙ্গীর আলম।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...