শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অডিও ফাঁসকারীর নাম প্রকাশ করলেন তিশা

- Advertisement -
Single page 1st Paragraph

কয়েক দিন ধরেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় আছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তিনি অভিযোগ করেন তার বিরুদ্ধে নানা রকম গুঞ্জন ছড়ানো হচ্ছে। সোমবার (২০ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান তিনি। ব্যক্তিগত সমস্যা ডিবি কর্মকর্তাদের জানাতে ও পরামর্শ নেওয়ার জন্য তিনি ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ওই অডিও কে ফাঁস করেছেন এবার মিডিয়ায় তার নাম প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

রোববার ( ১৯ নভেম্বর) মধ্যরাতে নেটদুনিয়ায় ফাঁস হয় একটি ৯ মিনিটের অডিও। নেটদুনিয়ায় এ অডিও ফাঁস হওয়ার পরপরই মুহূর্তে তা ভাইরাল হয়। ওই ভাইরাল অডিওতে তিশা দীর্ঘসময় কথা বলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে।

পুরনো সেই অডিওতে তিশা ও রেহানের আলাপচারিতায় স্পষ্ট হয়ে উঠে একসময় হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তিশার। হাবিবও স্ত্রী রেহানকে ভুলে মনে প্রাণে ভালোবেসেছিলেন অভিনেত্রী তিশাকে। কিন্তু অজানা কারণে হাবিব-তিশার প্রেম জীবনে তৈরি হয়েছিল নানা জটিলতার।

দীর্ঘ আলাপচারিতায় স্পষ্ট হয়ে উঠে, ওই ফোনকলের সময় রেহান ও হাবিব সেপারেশনে ছিলেন। কিন্তু সেপারেশনে থাকার পরও রেহানের সঙ্গে হাবিব দেখা করতে যেতেন। হাবিবের এমন আচরণ তিশা মেনে নেননি। তিশা তাই হাবিবের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। জীবনে সঠিক সিদ্ধান্ত নেয়ার আগে তাই রেহানকে ফোন করেছিলেন তিশা।

ওই ফোনকল তিশার একান্ত ব্যক্তিগত। এ ব্যক্তিগত বিষয় কে নেটদুনিয়ায় ফাঁস করেছেন তা জানতে পেরেছেন অভিনেত্রী। তাই দ্রুত ছুটে যান ডিবি কার্যালয়ে। তিশা বলেন, একটি বেসরকারি টেলিভিশনের তামিম নামের একজন সাংবাদিক এই অডিও রেকর্ডটি ফাঁস করেছে। ওই সাংবাদিক শুধু অডিওই ফাঁস করেন, তাকে এমনকিছু ব্যক্তিগত প্রশ্ন করে যা সাংবাদিকতার নীতিবিরোধী।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...