রবিবার, ৫ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ট্রাকে ও চান্দগাঁওয়ে বাসে আগুন দিল ‌দুর্বৃত্তরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে মিনি ট্রাক ও চান্দগাঁও থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করেন।

আজ শনিবার (১৮ নভেম্বর) রাত ৮টা ও ৯টার দিকে পৃথক এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর রাত ৯টার দিকে বহদ্দারহাট র‍্যাব ক্যাম্পের পাশের সড়কে একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনাটি নাশকতা কি-না তা এখনো আমরা নিশ্চিত নই। আমরা তদন্ত করছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এই বিভাগের সব খবর

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন-২০২৬। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা...

সর্বশেষ

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য...

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের...

স্বাধীন পরিবারের এই অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে ভূমিকা রাখবে : সিডিএ চেয়ারম্যান

এতিম ও দুঃস্থ পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং...