চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে মোহাম্মদ আব্দুর রহিম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের(সিএমপি) জনসংযোগ কর্মকর্তা (এডিসি) শাহাদাত হুসেন রাসেল।
গ্রেফতারকৃত আব্দুর রহিম কর্ণফুলী থানার সুলতান পাড়া এলাকার মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে।
তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে কালামিয়া বাজার ওভারব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ১ যুবককে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

