শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

তানজিন তিশার ক্ষমা প্রার্থনা

- Advertisement -
Single page 1st Paragraph

ছোটপর্দার আলোচিত সমালোচিত অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে রয়েছেন নানাবিধ নেতিবাচক চর্চায়। তার নামে একের পর এক নেতিবাচক খবর সামনে এসেছে। ক্যরিয়ারে মন্দা, একাধিক প্রেমের গুঞ্জন, অবশেষে আত্মহত্যা চেষ্টা, মানসিকভাবে অসুস্থ ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যাবহার- এসব ইস্যু নিয়ে তিনি রয়েছেন আলোচনায়।

সাংবাদিকদের নানা ধরনের হুমকি ধামকি দেখানোর অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সাংবাদিকরা তাকে ক্ষমা চাইতে বলেন। নয়ত ভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানান। অবশেষে আজ ১৮ নভেম্বর দুপুরে তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায় কথাবর্তা ও হুমকি ধামকি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না।’
তিনি আরও লেখেন, ‘ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিলো এবং থাকবে। আমার অনাকাক্সিক্ষত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতোদূর এনেছেন। ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’

তবে তিশা কেন অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতাল পর্যন্ত গিয়েছিলেন সে কথা এখনো পরিষ্কার নয়। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গেও তার প্রেমের যে গুঞ্জন তা নিয়েও তিনি মুখ খুলতে নারাজ।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...