সোমবার, ২৯ জুন ২০২৬

বইমেলায় ‘হামলার পরিকল্পনাকারী’ রুমেল দুদিনের রিমান্ডে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের একুশে বইমেলা থেকে গ্রেপ্তার মো. রুমেলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এ আদেশ দেন। এরআগে গত সোমবার নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠের একুশের বইমেলা প্রাঙ্গণ থেকে তাকে আটক করেছিল নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে সে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। মূলত বই মেলায় হামলা করতেই ২১ ফেব্রæয়ারি দুপুরে এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় এসেছিল। তবে হামলার পরিকল্পনা নিয়ে বই মেলায় আসলেও সাথে ছিল না কোন অস্ত্র! তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু উগ্র জিহাদী বক্তব্যসম্বলিত প্রচারপত্র ও ব্যানার।

গ্রেপ্তার মো. রুমেল (২০) নরসিংদী জেলার বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। বর্তমানে রুমেল নগরের চান্দগাঁও থানার জিন্নাত আলী মসজিদ সংলগ্ন বড়বাড়িতে থাকতো। তবে তার পেশা সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এক উপ পরিদর্শক (এসআই) বাদী হয়ে কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯ (৩), ১১ ও ১৩ ধারায় রুমেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার পর আনসার আল ইসলামের সদস্য রুমেলকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ইউনিট।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ কমিশনার ফারুক আহমেদ বলেন,‘গোপন সূত্রে খবর পেয়ে ২১শে ফেব্রুয়ারি বই মেলার আশপাশে পোশাকে ও সাদা পোশাকে ফোর্স মোতায়েন ছিল। বই মেলার প্রবেশ পথেই সন্দেহজনক আচরণের কারণে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তাকে আটক করলে তার কাছ থেকে বেশকিছু উগ্র জিহাদী বক্তব্যসম্বলিত প্রচারপত্র ও ব্যানার পাওয়া যায়। পরে তাতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। মূলত বই মেলাতে হামলার জন্যই সেখানে গিয়েছিল।’

ফারুক আহমেদ আরও বলেন, ‘হামলার জন্য রুমেলের সংগঠনের আরও বেশ কজন সদস্য উপস্থিত থাকার কথা থাকলেও তারা দ্রæত সটকে পড়ে। তারা বিশেষ অ্যাপস ব্যবহার করে পরষ্পরের সাথে যোগাযোগ করতো। তবে তার সাংগঠনিক যোগাযোগসহ আরও বিস্তারিত জানতে ঢাকায় অ্যান্টি টেররিজম ইউনিটের কাছে তাকে হ্যান্ডওভার করা হয়েছে। এখন মামলাটি তারাই তদন্ত করবে।’

এদিকে, একইদিন বইমেলা থেকে হাটহাজারীর মেখল মাদ্রাসার এক ছাত্রকে আটকের পর প্রথম দিন কোতোয়ালী থানা পুলিশ। পরের দিন নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ জিজ্ঞাসাবাদ শেষে উগ্রবাদী কোন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান ডিসি ফারুক আহমেদ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...