শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের মহেশখালীতে সোহেল (২৪) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সোহেল বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটার গ্রামের ওসমান গণির পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন স্থানীয় চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহসান ও সোহেলের মধ্যে কথা কাটাকাটি হয়। যার জের ধরে বৃহস্পতিবার সকালে আবারও দুই জনের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় এক পর্যায়ে সোহেলকে গুলি করে পালিয়ে যায় এহসান। এতে ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়।

নিহত সোহেলের পরিবারের দাবি, পানি খাওয়াকে কেন্দ্র করে এহসানের নেতৃত্বে সোহেলের উপর বেশ কয়েকজন লোক হামলা করে এবং এহাসানের গুলিতে সোহেল নিহত হয়।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, পানি খাওয়াকে কেন্দ্র করে বড় মহেশখালীতে সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ, তবে এখনো কেউ আটক হয়নি। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...