সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

মাকে ছুরি দেখিয়ে মেয়েকে দিনেদুপুরে অপহরণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে প্রকাশ্যে মাকে ছুরি দেখিয়ে রাস্তা থেকে এক স্কুলছাত্রীকে তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার সীতাকুণ্ড উপজেলার কুমিরা পাথরপাড় এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মো. শাকিলের (২৩) বাড়ি নগরের চান্দগাঁও থানার পাঠানপাড়া খেজুরতলা এলাকায়। চান্দগাঁওয়ে একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করেন তিনি।

অন্যদিকে ১৬ বছর বয়সী ওই কিশোরী চান্দগাঁওয়ের এএলখান বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। কিশোরী ও শাকিলের বাসা পাশাপাশি।

পুলিশ জানায়, শাকিল বখাটে প্রকৃতির। মাদকও সেবন করে। মেয়েটিকে শাকিল পছন্দ করতো। কয়েকদিন আগে বিষয়টি বন্ধুদের জানান। তারা মেয়েটিকে তুলে নিয়ে বিয়ের পরামর্শ দেন। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার বিকালে চান্দগাঁও ইস্পাহানি জেটি রোডের ছাফা মোতালেব ক্লিনিকের সামনে অবস্থান নেয় শাকিল ও তার তিন বন্ধু। একটি সিএনজিচালিত অটোরিকশাও তারা দাঁড় করিয়ে রাখে। মেয়েটি প্রাইভেট কোচিংয়ের ক্লাস শেষে মায়ের সঙ্গে বাসায় ফিরছিল। ছাফা মোতালেব ক্লিনিকের অদূরে মাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে শাকিল ও তার বন্ধুরা মেয়েটিকে অটোরিকশায় তুলে নিয়ে দ্রুত চলে যায়।

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মেয়েটি, তার মা ও অন্য এক নারী হেঁটে যাচ্ছিলেন। ওই সময় কয়েকজন যুবক টানা-হেঁচড়া করে মেয়েটির মাকে ধাক্কা দিয়ে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় তুলে মেয়েটিকে নিয়ে যায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবি বলেন, ‘ঘটনা জানার পর দ্রুত ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হয়। তথ্য-প্রযুক্তির মাধ্যমে সীতাকুণ্ডের এক বাড়িতে অবস্থান শনাক্ত করে রাতে অভিযান চালানো হয়। সেই বাড়ি থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাড়িটি শাকিলের দূরসম্পর্কের এক খালাতো বোনের। রাতে সেখানে রেখে বুধবার
কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ের পরিকল্পনা ছিল তাদের। তার আগেই মেয়েটিকে
উদ্ধার করা হয়েছে।’

এই বিভাগের সব খবর

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। আজ রোববার...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...

সর্বশেষ

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন...

খুলশীতে দেশীয় বন্দুক-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে...

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে এসে নিজেকে এই এলাকার সন্তান...

সিউএফবিডিএ’র নতুন কমিটি ঘোষণা

বিতর্ক চর্চা, ব্যবসায় জড়িত নানা সমস্যা, সমাধান ও নতুন...