সোমবার, ২৯ জুন ২০২৬

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে ৩ গুণ : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, মানুষের ক্রয়ক্ষমতা ৩ গুণ বেড়েছে। প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে পুরো দেশের চেহারা বদলে গেছে। সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।

জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেছেন। এসব জিনিস বিএনপি নেতারা দেখেন না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে ৪ গুণ বেড়েছে। অথচ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা উন্নয়ন দেখতে পান না।

গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে যোগদানকালে দুই দেশের শূন্যরেখায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা মানুষকে প্রতারিত করেছেন। তারা যখন ক্ষমতায় ছিলেন নিজেদের আখের গুছিয়েছেন। তারা হাওয়া ভবন পরিচালনা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছেন। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে নিয়ে গেছেন। তারেক জিয়া বিদেশে বসে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তারা যদি অপরাজনীতি না করতেন গত ১৩ বছরে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত।

এ সময় তিনি বাংলাদেশের চ্যানেলগুলো ভারতের বিভিন্ন রাজ্যে সম্প্রচারের কথা বলেন। এর আগে বিকেলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত নায়ক-নায়িকাসহ ২৮ সদস্যের প্রতিনিধিদল একইপথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌঁছান।

রাতে আখাউড়া স্থলবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে ভারতের অভ্যন্তরে মন্ত্রীকে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, কলকাতা বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...