শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পাশাপাশি মাঠে পুলিশ মোতায়েনও লক্ষ্য করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে নগরীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও ৮ প্লাটুন বিজিবি।

বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিজিবি চট্টগ্রামে টহল দিচ্ছে।

বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামে মাঠে রয়েছে র‌্যাব-৭। তাদের টহল দল জেলার মহাসড়কজুড়ে তাদের টহল কার্যক্রম চালাবে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে রিজার্ভ টিম প্রস্তুত রয়েছে।

এদিকে অবরোধে বিএনপির নেতাকর্মীদেরও তেমন দেখা যায়নি। চট্টগ্রাম নগরের বিএনপির দলীয় কার্যালয় ভবনের চারপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও সেখানেও দেখা যায়নি বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। কাগজে-কলমে অবরোধ ঘোষণা করা হলেও সকাল থেকে চট্টগ্রামে যানবাহন চলাচল ছিল একেবারে স্বাভাবিক।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...