বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বিদেশি ডাকে পিস্তল : তিন দিনের রিমান্ডে আয়কর কর্মী

- Advertisement -
Single page 1st Paragraph

বৈদেশিক ডাকের চালান থেকে পিস্তল উদ্ধারের মামলায় গ্রেফতার আয়কর বিভাগের কর্মচারী মজুমদার কামরুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার মজুমদার কামরুল হাসান (৪২) আয়কর বিভাগে চট্টগ্রামের কর অঞ্চল-১-এর ১২ নম্বর সার্কেলে উপ-কর কমিশনারের কার্যালয়ে উচ্চমান সহকারী পদে কর্মরত। তার বাসা আগ্রাবাদ সিজিএস কলোনিতে। বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। গত সোমবার রাতে নগরীর হালিশহরের আই বøক খালপাড় এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেফতারের পর অস্ত্র মামলার সূত্রে বন্দর থানায় হস্তান্তর করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সল সরওয়ার গ্রেফতার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেছেন।

গত রোববার চট্টগ্রাম কাস্টমস হাউজে গৃহস্থালি ও প্রসাধনী সামগ্রীর একটি বৈদেশিক ডাকের চালানে আসা কার্টন থেকে ইতালিতে তৈরি দু’টি স্বয়ংক্রিয় পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ এবং দু’টি খেলনা পিস্তলের সঙ্গে কয়েক প্যাকেট কার্তুজ আকৃতির ছোট প্লাস্টিকের বল জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

সোমবার চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে নগরীর বন্দর থানায় চালানের প্রেরক ও প্রাপককে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আরেক আসামি রাজীব বড়ুয়ার বাসাও আগ্রাবাদ সিজিএস কলোনিতে।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...