রবিবার, ৫ জুলাই ২০২৬

চতুর্থ দফা অবরোধে চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে জনজীবনে দৃশ্যমান প্রভাব পড়েনি। নগরের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল প্রায় স্বাভাবিক ছিল। স্বাভাবিক ছিল ট্রেন ও লঞ্চ চলাচল। দৈনন্দিন কাজের প্রয়োজনে যে যার মতো বেরিয়েছেন। দোকানপাট এবং অফিস-আদালত খুলেছে। তবে বন্দর নগরী চট্টগ্রামে থেকে খুব কম সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে গেছে।
রোববার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের বহদ্দারহাট, চকবাজার, জিইসি, মুরাদপুর, ২ নম্বর গেট, লালদীঘি ও প্রবর্তকমোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে জনজীবন প্রায় স্বাভাবিক দেখা গেছে, যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। চলেছে গণপরিবহণ বাস, টেম্পো, লেগুনাসহ অন্যান্য যানবাহন। তবে সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল কম।
চট্টগ্রাম নগরীর কোনো কোনো মোড়ে যানজট দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তি সমাবেশ করতে দেখা গেছে। তবে কোথাও বিএনপিসহ অবরোধ সমর্থকদের দেখা যায়নি। যদিও বিএনপির দপ্তর থেকে কোনো কোনো স্থানে ঝটিকা মিছিল করেছে বলে জানানো হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, অবরোধের আগের দিন (শনিবার) রাত থেকে আজ (রোববার) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামে কোনো যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি।
এদিকে সর্বাত্মক অবরোধের প্রভাব পড়েনি ট্রেন চলাচলে। চট্টগ্রাম থেকে যথাসময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। একইভাবে পৌঁছেছে চট্টগ্রামগামী সব ট্রেন। চট্টগ্রামের সদরঘাট থেকে ভোলা, হাতিয়া ও বরিশালের উদ্দেশ্যে সবকটি লঞ্চ ছেড়ে গেছে এবং সিডিউল অনুযায়ি সবকটি লঞ্চ চট্টগ্রামে পৌঁছেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘আমরা অবরোধেও গাড়ি চালাচ্ছি। নগরীতে সব ধরনের গণপরিবহন সচল আছে। অবরোধের শুরু থেকে আমাদের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে একটি ইপিজেড থানাধীন সলগোলা ক্রসিং এলাকায় অপরটি নগরীর জিইসি মোড়ে। বিষয়টি আমরা সরকারের সংশ্লিষ্টদের অবহিত করেছি।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘সড়কে অবরোধের কোনও চিহ্ন নেই। সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক আছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর রোববার থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...