১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত রক্তিম সুশীল চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ৮ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।
চমেকের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে রক্তিম সুশীলের মৃত্যু হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না।
গত ৮ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় রক্তিম সুশীলের ভাই অনুপম শীল, নিরুপম শীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল নিহত হন। একই দুর্ঘটনায় আহত রক্তিমকে ওই দিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় আহত হওয়ার দিন ৮ ফেব্রুয়ারি চমেকে নিয়ে গেলে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। সেখানে না পেয়ে বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে খরচ অনেক বেশি হওয়ায় ম্যাক্সে একদিন রেখে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেনারেল হাসপাতালে কয়েকদিন চিকিৎসা চলে। পরে ১৩ ফেব্রুয়ারি আবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চমেকের আইসিইউতে তার চিকিৎসা চলছিল।কিন্তু তার জ্ঞান ফেরেনি। অবশেষ ৫ ভাইয়ের পথ ধরে রক্তিম সুশীলও পৃথিবীর মায়া ত্যাগ করেন।

