বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সংসার ভাঙল উপস্থাপক রাফসান সাবাবের

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান সময়ের নেটদুনিয়ার আলোচিত উপস্থাপক রাফসান সাবাব। তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন তিনি। কিন্তু তাদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হওয়ায় অবশেষে তারা বিচ্ছেদের পথে হাঁটলেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানান রাফসান।

পোস্টে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটেছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

সবার উদ্দেশে রাফসান লেখেন, ‘আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে বিচ্ছেদের পথে হাঁটলেন এ দম্পতি।

দেশের জনপ্রিয় উপস্থাপকদের একজন রাফসান সাবাব। কলেজে পড়াকালে উপস্থাপনার সঙ্গে জড়িত রাফসান সাবাব। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়।

আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এর পরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শোটি এখন দেশের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব শো।

এই বিভাগের সব খবর

শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা গত ১৮ এপ্রিল নগরীর একটি রেস্টুরন্টে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল (আইজিএস) প্রাঙ্গণে আয়োজিত এই...

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের...

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের...

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের...

বাংলাদেশের ফল চাষ: প্রথাগত কৃষি থেকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তরের রোডম্যাপ

বাংলাদেশের উর্বর মাটি এবং বৈচিত্র্যময় জলবায়ু ফল চাষের জন্য...

খাগড়াছড়িতে লোকালয়ে লজ্জাবতি বানর

জেলা সদরের আপার পেরাছড়া গ্রামের আপার পেরাছড়া সরকারি প্রাথমিক...

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা মামলায় গাম্বিয়ার সমর্থনের প্রশংসা করলেন শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার...