রবিবার, ৫ জুলাই ২০২৬

শিল্পকলায় প্রমা আবৃত্তি উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে প্রমা আবৃত্তি সংগঠনের তিনদিনব্যাপী বর্ষপূর্তি আবৃত্তি উৎসব গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উৎসব উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম।

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়সী রায়ের কন্ঠে আগুনের পরশমণি গানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, নারীনেত্রী নুরজাহান খান, ইন্দো বাংলাদেশ কালচারাল সেন্টারের সভাপতি বিদ্যুৎ দেবনাথ, কবি মালেক মুস্তাকিম, রেজিনা ওয়ালি লীনা, আযহারুল হক আজাদ, নুর নবী।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা ৩৪ বছরের পথচলায় প্রমা আবৃত্তি সংগঠন শুদ্ধ সংস্কৃতি চর্চার পাশাপাশি দেশের প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রমার তিনদিনের এই উৎসবে কলকাতা ও মেদেনীপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবৃত্তিশিল্পীরা অংশগ্রহণ করবেন। সংগঠনটি চট্টগ্রামসহ সারাদেশে তাদের যাত্রা অব্যাহত রেখে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধনী দিনে প্রমা আবৃত্তি সংগঠনের শিশুবিভাগের বৃন্দ আবৃত্তি, বোধনের বৃন্দ পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ এবং ভারত থেকে আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীরা আবৃত্তি পরিবেশ করেন।

আজ শুক্রবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পর্ব শুরু হবে। বিকালের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিভিন্ন সংগঠন ও শিল্পীরা দলীয় ও একক আবৃত্তি ও গান পরিবেশন করবেন।

শনিবার তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...