রবিবার, ৫ জুলাই ২০২৬

বঙ্গবন্ধু টানেলে কার রেসিং, ৫ গাড়ি জব্দ : গ্রেপ্তার ২

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পরদিন মধ্যরাতে আইন ভেঙে কার রেসিংয়ে অংশ নেওয়া ৭ গাড়ি ও চালকদের বিরুদ্ধে মামলার ঘটনায় পাঁচটি গাড়ি জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- রেসিংয়ে অংশ নেওয়া গাড়ির মালিক মো. আশরাফুল এবং মো. ইমরান। তবে বৃহস্পতিবার সকালে আদালত থেকে আগেই জামিন নিয়েছেন এই মামলার অপর পাঁচ আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

তিনি বলেন, ‘জব্দকৃত গাড়িগুলো শিকলবাহা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

এর আগে ১ নভেম্বর বঙ্গবন্ধু টানেলের গতিসীমা ভেঙে গাড়ির রেসের ঘটনায় টানেল পরিচালনা কর্তৃপক্ষ চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসি) সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে সাতটি প্রাইভেট কারের নম্বর উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা করেছিল। মামলা দায়েরের পর গাড়িগুলোর নম্বর শনাক্ত করতে মাঠে নামে আইনশৃঙ্খলা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, ‘মামলার পর থেকে রেসিং ও অংশ নেওয়া চালকেরা গাড়ি বিক্রি এবং সরিয়ে ফেলার চেষ্টা করেছে। একাধিক আসামি গা ঢাকার চেষ্টাও করেছে। কিন্তু পুলিশের জালে দুই আসামি ধরা পড়েন’।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...