বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সার্বভৌমত্ব ও জাতিসত্তা রক্ষায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষার প্রশ্নে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ বুধবার বিকেলে নগরীর কাজির দেউড়ীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভায় সূচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, কোনো বিদেশি প্রেসক্রিপশন ছাড়া সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্বাচন বানচালকারীদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীরা রাজপথে থাকবে। এই সময়ের মধ্যে আমাদেরকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলের সকল অর্জন, সাফল্য ও সুফলগুলো ভোটাদের জানাতে হবে। একই সাথে বিএনপি-জামাত ক্ষমতায় থাকা বা না থাকা অবস্থায় যে অপকর্ম ও কুর্কীতিগুলো করেছে তাও ভোটারদের কাছে তুলে ধরতে হবে। আমরা যদি ভোটারদের কাছে বর্তমান সরকারের সাফল্য এবং প্রধানমন্ত্রী জাতিকে কি কি উপহার দিয়েছেন তা যদি স্মরণ করিয়ে দিতে পারি ভোটররা অবশ্যই নৌকা প্রতীকের প্রার্থীদের জয়যুক্ত করবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে প্রান্তিক গোষ্ঠীর তিন কোটি মানুষ সরাসরি উপকারভোগী হয়েছেন। ভূমিহীন ও গৃহহীন ৫ লক্ষ মানুষ বিনামূল্যে ভূমি ও গৃহ পেয়েছে। আন্তর্জাতিক মুদ্রা ডলারের দাম বিরাশি টাকা থেকে বেড়ে একশত সাড়ে দশ টাকা হওয়ায় আমদানিকৃত নিত্যপণ্যের দাম বেড়েছে। এ কারণে বর্তমান সরকার টিসিবির মাধ্যমে এক কোটিরও বেশি পরিবারকে ভর্তুকি দিয়ে মাত্র ৪৭০ টাকায় ৫ কেজি চাল, দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি চিনি প্রদান করছে, বাজারে যার মূল্য ৮শত টাকার বেশি। জনগণকে ভতুর্কি দিয়ে এভাবে সেবা দেওয়ার নজির পৃথিবীতে আর কোথাও নেই। বর্তমান সরকারের শাসনামলে দলমত নির্বিশেষে কোনো ধরনের সুফল পায়নি এরকম একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। বছরের প্রথম দিন স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পেয়েছে এমন নজির পৃথিবীতে নেই। এছাড়াও আকাশ বিজয়, সমুদ্র বিজয় এবং অবরুদ্ধ ছিট মহলগুলোকে বাংলাদেশের সাথে সংযুক্তকরণের বিজয় জাতিকে গর্বিত করেছেন। এই সব সাফল্যের কীর্তি ছাড়াও আরো অনেক বড় বড় কীর্তি আওয়ামী লীগের শাসনামলে অর্জিত হয়েছে। এই সব সাফল্যের জন্য ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকার কথা। কিন্তু বাঙালি জাতি বিস্মৃতিপরায়ন জাতি। তারা সহজেই অনেক কিছুই ভুলে যায়। আমাদের এত সাফল্যের মধ্যে নেতাকর্মীদের ব্যর্থতা হলো আওয়ামী লীগের সাফল্যের ও কীর্তির ফিরিস্তিগুলো ভোটরদের কাছে পৌঁছে দিতে পারিনি। তাই নির্বাচনের প্রস্তুতি গ্রহণের সাথে সাথে এখন থেকে আমাদেরকে ভোটারদের কাছে গিয়ে তাদের মনজয় করতে হবে এবং আমাদের এই সরকারের সাফল্যগুলোর তথ্য জানান দিতে হবে। তা হলে আওয়ামী লীগের বিজয় ঠেকানোর সাধ্য কারো নেই।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমরা জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব পরিচিত জনদের মধ্যে যদি কেউ নাশকতায় যুক্ত থাকে তাকে কোনোভাবেই ছাড় দেবেন না এবং পুলিশের হাতে তাদেরকে সোপর্দ না করলে নিজের পায়ে কুড়াল মারা হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় তৃণমূলের বর্ধিত সভায় সভামঞ্চে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, আলহাজ জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উপদেষ্টাম-লীর সদস্য আলহাজ শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকম-লীর সদস্য শফিক আদনান, সৈয়দ হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, হাজী মো. হোসেন, হাজী আবু তাহের, সাবেক যুবনেতা মহিউদ্দিন বাচ্চু এমপি, কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার মিয়া, সৈয়দ আমিনুল হক, আলহাজ পেয়ার মোহাম্মদ, বখতিয়ার উদ্দিন খান, গোলাম মোহাম্মদ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, ইঞ্জি. বিজয় কিষাণ চৌধুরী, মহব্বত আলী খান, রোটারিয়ান মো. ইলিয়াছ, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ, মোরশেদ আকতার চৌধুরী, মহানগর যুবলীগের মাহবুবুল হক সুমন, দিদারুল আলম দিদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের ইমরান আহমেদ ইমু, জাকারিয়া দস্তগীর, মহানগর কৃষক লীগের কাজী আনোয়ার হাফিজ, তাঁতী লীগের নুরুল আমিন মানিক, মৎস্যজীবী লীগের এম এ মোতালেব প্রমুখ।
এছাড়া ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বন্ড সুবিধার অপব্যবহার করে পোশাক রপ্তানির চেষ্টা, ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টার ঘটনা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি। এ...

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস-অপরাধ হতে দেব না: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

জঙ্গল সলিমপুরে কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ শামসুল হক। আজ বুধবার...

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক...

সর্বশেষ

বন্ড সুবিধার অপব্যবহার করে পোশাক রপ্তানির চেষ্টা, ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের...

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস-অপরাধ হতে দেব না: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

জঙ্গল সলিমপুরে কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসী ও অপরাধীদের...

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের...

হালিশহরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার

সিলেটে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য...