শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত ডা.সামিয়া আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

সড়ক দুর্ঘটনায় আহত ডা. সামিনা আক্তার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ডা. হারুনুর রশিদ। দুইদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন ডা.সামিনা।

এর আগে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ডা. সামিনা আক্তার নগরের কাজীর দেউড়ি রেডিসন ব্লু-র সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, ডা. সামিনার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। মাথায় মারাত্মক আঘাত ছিল, বুকের হাড়ও ভেঙে গেছে।

ডা. সামিনা আক্তার ইউএসটিসি’র ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন তিনি। গ্রামের বাড়ি ফেনী। মেহেদীবাগে পরিবার নিয়ে থাকতেন। তার স্বামী মীর ওয়াজেদ আলীও চিকিৎসক। তাদের এক মেয়ে ও এক ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাটি জব্দ করা হয়েছে। অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...