সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে লেগুনা-আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলী নিহত, আহত-৪

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম- কাপ্তাই সড়কের সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে পাপন বড়ুয়া শাকিল (৪২) নামে এক প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো চারজন যাত্রী আহত হয়েছেন।
১৬ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘীর পাড় এলাকায় লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত পাপন বড়ুয়া রাউজানের বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়ার বাড়ির সংঘবোধি বড়ুয়ার ছেলে।
তিনি পিএইচপি ফ্যামিলির রুলার মিলের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মেয়ের জন্মনিবন্ধন করানোর জন্য চট্টগ্রাম নগরী থেকে রাউজানের নিজ গ্রামে যাচ্ছিলেন। পথেই সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান তিনি।
এ ঘটনায় আহতরা হলেন অটোরিকশা চালক মুহাম্মদ লেদু হাসান (৫০), যাত্রী মুহাম্মদ জয়নাল (৪০), লেগুনার যাত্রী জাহারা খাতুন (৬৫)। তবে গুরুতর আহত আরেকজন যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরমুখী একটি দ্রুতগামী লেগুনা ওভারটেক করতে গিয়ে পথেরহাটমুখী সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনাটি ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ঘটনাস্থলেই একজন প্রকৌশলী মারা গেছেন। তাঁর লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। তাঁদের পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...